পর্তুগালে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের শাহ আলম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫

পর্তুগালে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের শাহ আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ |
সম্প্রতি পর্তুগালের স্থানীয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল। গত ১২ অক্টোবর তিনি বন্দর নগরী পর্তোর বনফি জুনতা ফ্রেগজিয়ার এসেম্বলি মেম্বার হিসেবে বিজয়ী হয়েছেন। শাহ আলম কাজল ২০২১ সালের নির্বাচনেও পর্তুগালের ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল সোশালিস্ট পার্টি থেকে একই পদে নির্বাচিত হয়েছিলেন। এবারও তার দল মিউনিসিপ্যাল পর্যায়ে জয়লাভ করতে না পারলেও তিনি নিজ এলাকার (ফ্রেগজিয়া) আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন। দ্বিতীয়বারের মতো বিজয়ী হওয়ার পর শাহ আলম কাজল বলেন, আমাদের দল সামান্য ব্যবধানে পরাজিত হলেও সবগুলো ওয়ার্ডেই আমরা সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা করেছি। প্রবাসী বাংলাদেশীরা যে সহযোগিতা ও ভালোবাসা দেখিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সবসময় প্রবাসী বাংলাদেশীদের পাশে থাকার

অঙ্গীকার করছি। শাহ আলম কাজল শুধু রাজনৈতিক নেতৃত্বেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয়। তিনি বাংলাদেশ কমিউনিটি অব পর্তো-এর সভাপতি হিসেবে পর্তুগালে বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একজন উদ্যোক্তা হিসেবেও তিনি প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থানে সহায়তা করছেন। পাশাপাশি বন্দর নগরী পর্তোতে অভিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার ভূমিকা অনস্বীকার্য। সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তোসহ বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীরা শাহ আলম কাজলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রবাসী মাসুম বিল্লাহ বলেন, এভাবেই বাংলাদেশের আলো ছড়াতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে। আমরা প্রতিটি শহরে শাহ আলম কাজলের মতো নেতৃত্ব চাই, যারা পর্তুগালে বাংলাদেশকে পরিচিত করবে। উল্লেখ্য, শাহ আলম কাজল ছাড়াও আরও একজন প্রবাসী বাংলাদেশি মাসুদ মজুমদার

১২ অক্টোবর লিসবনে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে তার প্যানেল এবার বিজয় নিশ্চিত করতে পারেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প