ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ
চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
সাত বছর ধরে যে শহরে ছিল গাড়ি ধোয়ায় নিষেধাজ্ঞা
কানাডার নুনাভুট অঞ্চলের ইকালুইট শহরে অবশেষে গাড়ি ধোয়ার ওপর সাত বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
২০১৮ সালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল শহরের প্রধান পানির উৎস লেক জেরালডিনের পানি সংরক্ষণের জন্য। তবে শহর কর্তৃপক্ষ জানাচ্ছে, এখন লেকে পর্যাপ্ত পানি মজুত আছে এবং সেপ্টেম্বরের শুরুতে হিসাব অনুযায়ী প্রায় ৬০০ দিনের জন্য নিরাপদ পানির জোগান নিশ্চিত রয়েছে।
মঙ্গলবার সিটি কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা অ্যান ক্রফোর্ড বলেন, এটা দারুণ খবর। সবাই এখন বলছে, আমরা গাড়ি ধুতে পারব! সত্যিই দারুণ লাগছে।
তবে কাউন্সিলর অ্যাম্বার আগলুকার্ক বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেছেন, পানি ব্যবহারে যেন অতিরিক্ত অপচয় না হয়, নইলে আবারও এ
নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে হতে পারে। শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বাসিন্দাদের পানি সাশ্রয়ী আচরণ এবং পাইপলাইনের লিকেজ মেরামতের কারণে পানির সরবরাহ এখন অনেকটা স্থিতিশীল। তবু পরিস্থিতি নজরদারিতে রাখা হবে বলে জানানো হয়েছে। সূত্র : সিবিসি নিউজ
নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে হতে পারে। শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বাসিন্দাদের পানি সাশ্রয়ী আচরণ এবং পাইপলাইনের লিকেজ মেরামতের কারণে পানির সরবরাহ এখন অনেকটা স্থিতিশীল। তবু পরিস্থিতি নজরদারিতে রাখা হবে বলে জানানো হয়েছে। সূত্র : সিবিসি নিউজ





