জামিনেও মেলেনি মুক্তি: পুনঃগ্রেপ্তারের পর কারাগারে মৃত্যু আওয়ামী লীগ নেতার, পরিবারের দাবি- নির্যাতনে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫

জামিনেও মেলেনি মুক্তি: পুনঃগ্রেপ্তারের পর কারাগারে মৃত্যু আওয়ামী লীগ নেতার, পরিবারের দাবি- নির্যাতনে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ |
কারাগারে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মৃত্যুর মিছিল থামছেই না। এবার গাইবান্ধা জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক মুন্নার (৬৮) মৃত্যু হয়েছে। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। গতকাল ২১শে সেপ্টেম্বর, রোববার মধ্যরাতে ‘হঠাৎ অসুস্থ’ হয়ে পড়লে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা এবং কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। গাইবান্ধা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, আবু বক্করের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। চলতি মাসের ২ তারিখ তাকে পুনঃগ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। রোববার

রাত সোয়া ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জেলারের দাবি, আবু বক্কর সিদ্দিক প্রেশার, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগলেও কারাগারে তার চিকিৎসায় কোনো অবহেলা ছিল না। যদিও পরিবারের বক্তব্য ভিন্ন। তার পরিবারের সাথে কথা বলে মিলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তারা জানান, ৬৮ বছর বয়সে স্বাভাবিক কিছু শারীরিক সমস্যা ছিল আবু বক্করের। কিন্তু তিনি এতটা অসুস্থ ছিলেন না যে, শারীরিক পরিস্থিতির হঠাৎ অবনতি ঘটতে পারে। মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে নিয়ে অকথ্য নির্যাতন চালানো হয়েছে তার ওপর। তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। নির্মম নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। তারা আরও জানান, আবু বক্কর সিদ্দিককে

কৌশলে হত্যা করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রাতে মৃত্যু হলেও কারা কর্তৃপক্ষ পরিবারকে জানায়নি। আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌমিক বলেন, বাবা কোনো অন্যায়-অনিয়মে জড়িত ছিলেন না। তবু তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়। কারাগারে তিনি নিয়মিত ওষুধপথ্যও পাননি। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে নির্যাতনের মাধ্যমে। তিনি আরও জানান, প্রথমে তার বাবাকে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন-ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। দীর্ঘদিন জেল খাটার পর জামিন পান। কিন্তু মুক্তি না দিয়ে জেলগেটে আরেকটি মামলায় পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার দেখায়। তারপর থেকে তিনি কারাগারেই ছিলেন। আমরা এ হত্যাকাণ্ডের বিচার কার কাছে চাইব জানি না। খুনিদের কাছে বিচার চাই না, দেশবাসীর

কাছে বিচারের ভার তুলে দিলাম- জানান পরিবারের সদস্যরা। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়