গ্রামীণফোনের যে সেবা বন্ধ থাকবে ১৩ ঘণ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫

গ্রামীণফোনের যে সেবা বন্ধ থাকবে ১৩ ঘণ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ |
সিস্টেমের মানোন্নয়নের জন্য দেশের শীর্ষ মোবাইল টেলিকম অপারেটর গ্রামীণফোনের রিচার্জ সেবা শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ১৩ ঘণ্টা বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রামীণফোনের অফিসিয়াল অ্যাপ মাইজিপি অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাত ১টা থেকে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত গ্রামীণফোন নম্বরে কোনো ধরনের রিচার্জ করা যাবে না। এ সময় গ্রাহকরা দোকান, বিকাশ-নগদ বা অনলাইন ব্যাংকিং— কোনো মাধ্যমেই ব্যালেন্স রিচার্জ করতে পারবেন না। এ ছাড়া রাত ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টপেইড গ্রাহকদের জন্য মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট এবং বিল আপডেট সার্ভিস বন্ধ থাকবে। সংযোগ চালু রাখতে এ সময়ের আগে বকেয়া বিল পরিশোধ করে রাখতে পারেন। তবে

শুধু রিচার্জ সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় ভয়েস কল, এসএমএস, ইন্টারনেটসহ অন্যান্য সব সেবা আগের মতোই চালু থাকবে। গ্রামীণফোন গ্রাহকদের উদ্দেশে জানিয়েছে, আপনাদের উন্নত সেবা প্রদানের অংশ হিসেবে আমরা সিস্টেম আপগ্রেডের কাজ করছি। এ কারণে নির্দিষ্ট সময়ে রিচার্জ সেবা বন্ধ থাকবে। কোনো ধরনের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত