ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ |
রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এটি রাশিয়ার সবচেয়ে বড় তেল পরিশোধন কারখানাগুলোর মধ্যে অন্যতম। ড্রোন হামলার জেরে শোধনাগারটির একটি অংশে আগুন ধরে গিয়েছিল, তবে শিগগিরই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে হামলার তথ্য নিশ্চিত করেছেন বাশকোরতোস্তান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরভ। রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে উফা শহরের দূরত্ব ১ হাজার ৪০০ কিলোমিটার। শনিবার ইউক্রেনীয় বাহিনী তেলশোধানাগারটিতে হামলা চালিয়েছে, সেটির মালিক রাশিয়ার সরকারি তেল কোম্পানি ব্যাশনেফ্ট। টেলিগ্রাম পোস্টে খাবিরভ বলেন, ‘আজ (শনিবার) ব্যাশনেফ্টের তেল শোধনাগারে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে। শোধনাগারটি লক্ষ্য করে দু’টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। একটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে, অন্যটি

শোধনাগারে আঘাত হেনেছে।’ তিনি বলেন, ‘সিসিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিমান আকৃতির এটি ড্রোন শোধনাগারের একটি অংশে আছড়ে পড়ে, এবং তার পরে ঘটে বিস্ফোরণ। এ সময় কারখানার ওই অংশে আগুন ধরে গিয়েছিল, তবে শিগগিরই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’ তিনি আরও বলেন, ‘হামলায় কেউ নিহত বা আহত হননি। শোধানাগারটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা তেমন বড় কিছু নয়।’ ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার জ্বালানি সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবহিনী। ব্যাশনেফ্টের এই শোধনাগারটিকে ২০১৬ সালে দেশের অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টর দপ্তর ক্রেমলিন। এই শোধনাগারটিতে ১৫০ ধরনেরও বেশি তেলজাতীয় পণ্য উৎপদন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল