ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
আলিয়া কিংবা দীপিকা-কেউ-ই মুখ না খুললেও নেটিজেনরা বললেন যে কথা
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে হিংসা করেন আরেক অভিনেত্রী আলিয়া ভাট।—এমন অভিযোগ দীপিকার ভক্ত-অনুরাগীদের।
নতুন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া। সেই সংস্থার একটি বিজ্ঞাপন প্রকাশ্যে এসেছে গত শুক্রবার। তারপরেই দীপিকার অনুরাগীরা কটাক্ষ ছুড়ে দেন আলিয়ার দিকে।
একটি ডেনিম ব্র্যান্ডের মুখ ছিলেন দীপিকা পাড়ুকোন। বেশ কিছু বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। সেই বিজ্ঞাপনগুলো বেশ সাড়া ফেলে দিয়েছে। ভক্ত-অনুরাগীরা মনে করতেন, এই ডেনিম প্যান্টগুলো যেন দীপিকার জন্যই তৈরি হয়েছে। এবার সেই আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ আলিয়া ভাট।
শুক্রবার তাকে সেই ব্র্যান্ডের ডেনিম প্যান্ট ও জ্যাকেটে দেখা গেছে। কেন দীপিকার জায়গায় আলিয়া? প্রশ্ন তুলছেন ‘পিকু’ অভিনেত্রীর অনুরাগীরা।
দীপিকার ভক্ত-অনুরাগীদের দাবি, তাকে বরাবর হিংসা করেন আলিয়া ভাট।
দীপিকা
যা-ই করেন, তাই নাকি নকল করেন আলিয়া। তাই এ ব্র্যান্ডের মুখ হিসাবে আলিয়াকে দেখে আবার সেই প্রশ্ন তুললেন তারা। দীপিকার এক অনুরাগী ‘জিগরা’ অভিনেত্রীর উদ্দেশে লিখেছেন— আপনি দীপিকার থেকে সব কেড়ে নেন। আরেক নেটিজেন লিখেছেন—ডেনিম ব্র্যান্ডে একেবারেই মানানসই নন আলিয়া। আবার দীপিকাকে ফিরিয়ে আনুন। আরেক নেটিজেন লিখেছেন—আলিয়া ভাটের সব চাই। এত খিদে আর হিংসা কারও মধ্যে দেখিনি। সব জায়গায় ওকে ঢুকতেই হবে। দীপিকা যা করবে, ওকেও তাই করতে হবে। সব বিজ্ঞাপনে আলিয়ার মুখ দেখে দেখে আমরা ক্লান্ত। তবে এ নিয়ে আলিয়া কিংবা দীপিকা— কেউ-ই মুখ খোলেননি। উল্লেখ্য, আলিয়া ভাটকে শেষ দেখা গেছে ‘জিগরা’ সিনেমায়। খুব শিগগির তাকে দেখা যাবে ‘আলফা’
সিনেমাতেও। এ ছাড়া তার হাতে রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। অন্যদিকে দীপিকাকে শেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।