১০ বছর আগের ফিচার ফেরাচ্ছে ফেসবুক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

১০ বছর আগের ফিচার ফেরাচ্ছে ফেসবুক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
১০ বছর আগের জনপ্রিয় ফিচার ‘পোক’ নতুন করে নিয়ে আসছে ফেসবুক। নিশ্চিতভাবেই ‘পোক’ ফিচার পুরোনো ইউজারদের নস্ট্যালজিয়ায় ফেরাবে। পাশাপাশি তা আকর্ষণ করবে নতুন প্রজন্মকেও। সেটাই লক্ষ্য মেটার। আরও বেশি করে জেন জেডকে ফেসবুকের প্রতি আকর্ষিত করা। এখন দেখার বিষয় রিলস, স্টোরিতে বুঁদ থাকা প্রজন্মকে ‘পোক’ ফিচারটিকে কতটা আকর্ষিত করতে পারে। এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা সরাসরি প্রোফাইল থেকেই বন্ধুদের পোক করতে পারবেন। সার্চ করে কিংবা অন্য কোনো পেজ থেকে তাকে খুঁজে পাওয়ারও দরকার নেই। সরাসরিই তা করা যাবে। একইভাবে কেউ পোক করলে আপনি নোটিফিকেশন পাবেন। এ ছাড়া নানা ইমোজি ব্যবহার করারও সুযোগ পাবেন। ফেসবুক প্রতিষ্ঠার পর থেকেই অসংখ্য ফিচার যুক্ত হয়েছে। সময়ের সঙ্গে

সঙ্গে পুরোনো ফিচার বিদায় নিয়েছে। এবার তেমনই একটি জনপ্রিয় ফিচার ফিরিয়ে আনছে ফেসবুক, যা ব্যবহারকারীদের স্মৃতিকাতর করে তুলবে। যারা ২০১৪ সালের আগে ফেসবুক ব্যবহার করতেন, তারা এটি ভালোভাবে মনে করতে পারবেন। বন্ধুদের যখন তখন ‘পোক’ করা ছিল সেই সময়ের একটি বড় ট্রেন্ড। ‘ফ্লার্ট’ করতেও অনেকে পছন্দের মানুষটিকে পোক করতেন। ২০০৪ সালে আত্মপ্রকাশ করা ‘পোক’ ফিচারটি ২০১৪ সালে সরিয়ে নেওয়া হয়। এবার আবার ফিরছে ফিচারটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্য আন্দোলনে লাশ বৃদ্ধি স্নাইপারের গুলির জোগানদাতা বরখাস্ত কর্নেল হাসিনুর! যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আসলে ‘বাণিজ্য অস্ত্র’, দেশকে পঙ্গু করার ষড়যন্ত্র: মাহবুব কামাল ‘নতুন বন্দোবস্তের’ ফল মিলতে শুরু করেছে, সরকার ঋণনির্ভর হয়ে পড়েছে: মোহাম্মদ আলী আরাফাত নৌবাহিনী প্রধান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: বেরিয়ে আসছে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য অপরাধ জগতে নতুন আতঙ্ক দেখতে সাধারণ কলম, আসলে ভয়ংকর পিস্তল! পাকিস্তান থেকে জঙ্গিদের হাতে আসছে নতুন অস্ত্র অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও ‘নোবেলের টাকা ও কর নিয়ে ইউনূস মারাত্মক অ্যালার্জি আছে’, দাবি সাবেক এনবিআর চেয়ারম্যানের ১৮ মাস কারাবন্দী ডাবলু সরকার মায়ের মৃত্যুতেও প্যারোল মেলেনি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উন্মত্ত জনতাকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার ‘গোপন ব্লু-প্রিন্ট’ ছিল ৫ আগস্ট: নর্থইস্ট নিউজ আওয়ামী লীগ নেতাদের সিম বন্ধ করে বিক্রির ‘বাণিজ্য’, ছাত্রলীগ নেতা জাকিরের চাঞ্চল্যকর দাবি একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার ‘সুরভি স্কুলে’ মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণে সহযোগিতার আশ্বাস ‘অর্থকষ্টে’ সরকার! নিয়ন্ত্রণের ছায়া, স্বাধীনতার প্রশ্ন ঋণ করে আমলাদের ঘি খাওয়ানো বন্ধ হবে কবে? কোরআন আত্ম-পরিচয়ের আয়না বিশ্ববাজারে কমে গেল স্বর্ণের দাম একটি ছাড়া সবই ১৪০ কিমি গতির বল করেছেন নাহিদ রানা সকাল ৮টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে