সার্চের ফলাফল থেকে বাদ দেওয়া যাবে ইউটিউবের শর্টস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ January, ২০২৬

সার্চের ফলাফল থেকে বাদ দেওয়া যাবে ইউটিউবের শর্টস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ January, ২০২৬ |
ইউটিউব তাদের সার্চ ফিচার আরও সহজ ও কার্যকর করার জন্য নতুন হালনাগাদ এনেছে। গুগল জানিয়েছে, এই আপডেটে সার্চ অপশনগুলোকে আরও সংগঠিত করা হয়েছে, কাজ না করা ফিচারগুলো সরানো হয়েছে এবং ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ বিবেচনা করা হয়েছে। নতুন আপডেটের মাধ্যমে ‘টাইপ’ মেনুতে একটি নতুন শর্টস ফিল্টার যোগ করা হয়েছে, যা ব্যবহারকারীদের শর্টস ভিডিও সার্চ থেকে বাদ দিতে সাহায্য করবে। এতে দীর্ঘ ভিডিও খুঁজে পাওয়া আরও সহজ হবে। পাশাপাশি ‘সর্ট বাই’ অপশনের নাম পরিবর্তন করে ‘প্রায়োরিটাইজ’ করা হয়েছে এবং ‘ভিউ কাউন্ট’ অপশনটি বাদ দিয়ে নতুন পপুলারিটি ফিল্টার যোগ করা হয়েছে। এই ফিল্টার শুধু ভিউ সংখ্যা নয়, ভিডিও দেখার সময়সহ অন্যান্য সূচক বিবেচনা করে ভিডিওগুলো

সাজাবে। উপরন্তু, ইউটিউব দুটি পুরনো ফিল্টার সরিয়ে দিয়েছে — ‘আপলোড ডেট: লাস্ট আওয়ার’ এবং ‘সর্ট বাই রেটিং’ — যেগুলো ঠিকমতো কাজ করছিল না। তবে অন্যান্য আপলোড ডেট ফিল্টারের মাধ্যমে সাম্প্রতিক ভিডিও দেখা যাবে এবং নতুন পপুলারিটি ফিল্টারের মাধ্যমে জনপ্রিয় ভিডিও সহজে খুঁজে পাওয়া যাবে। এই নতুন সার্চ ফিচারটি বর্তমানে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে এবং ধাপে ধাপে সকল ব্যবহারকারীর অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান