ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত
পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান
পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ
অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা
আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়
সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক কাল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বৈঠক করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
রোববার (৩১ আগস্ট) সিইসির দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকটি সিইসির দপ্তরে অনুষ্ঠিত হবে।
এটি ৫ আগস্টের পর প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় কমিশন ভবনে সিইসির সঙ্গে ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল।
তবে সেদিন সকাল থেকে আগারগাঁওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে কমিশন ভবনে প্রবেশে জটিলতা দেখা দেয়। ওই পরিস্থিতিতে বৈঠকটি বাতিল করা
হয়। সূত্র বলছে, সোমবারের বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি, কমিশনের প্রস্তুতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা নিয়ে আলোচনা হতে পারে।
হয়। সূত্র বলছে, সোমবারের বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি, কমিশনের প্রস্তুতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা নিয়ে আলোচনা হতে পারে।



