মালয়েশিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন সম্পন্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ August, ২০২৫

মালয়েশিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন সম্পন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ August, ২০২৫ |
মালয়েশিয়ায় হয়ে গেল দুই দিন ব্যাপী আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন। গত ২১–২২ আগস্ট জেসিআই পেতালিং জায়া ও ইয়ুথ হাব ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে মালয়েশিয়ার তরুণ উদ্যোক্তা, শিল্প বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা অংশ নেন। দুই দিনব্যাপী এ সম্মেলনে সারা মালয়েশিয়া থেকে তরুণ উদ্যোক্তা, শিল্পখাতের বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকরা একত্রিত হয়ে উদ্ভাবন, প্রযুক্তি, টেকসই উন্নয়ন এবং উদ্যোক্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আইইএস ২০২৫ অংশগ্রহণকারীদের জন্য শিক্ষণ, অনুপ্রেরণা ও সহযোগিতার সমৃদ্ধ সুযোগ তৈরি করেছে এবং আন্তঃখাতীয় নেটওয়ার্কিং ও অংশীদারত্বের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে। সম্মেলনের অংশ হিসেবে প্রতিনিধিদল মালয়েশিয়ার তিনটি শীর্ষ প্রতিষ্ঠান—MATRADE, WORQ, এবং Hextar Group পরিদর্শন করে আন্তর্জাতিক বাণিজ্য, কো-ওয়ার্কিং ইকোসিস্টেম এবং সবুজ প্রযুক্তির

অগ্রযাত্রা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়াও, বিভিন্ন কীনোট সেশনে স্টার্টআপ ইকোসিস্টেম, আন্তর্জাতিক বাজার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ব্যবসা, এবং টেকসই রূপান্তর কৌশল বিষয়ে আলোচনায় সমৃদ্ধ হয় সম্মেলন। সম্মেলনের প্রধান আকর্ষণ ছিলো গালা ডিনার, যেখানে উদ্যোক্তাদের নেটওয়ার্কিংয়ের পাশাপাশি দুটি তরুণ স্টার্টআপ দলের সৃজনশীল প্রকল্প উপস্থাপন করা হয়। তাদের উদ্ভাবনী ধারণা উপস্থিত সবাইকে মুগ্ধ করে এবং তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতা ও সম্ভাবনাকে নতুন মাত্রায় তুলে ধরে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আইইএস ২০২৫ এর সফলতা আমাদের সকল অংশীদার, বক্তা, পৃষ্ঠপোষক এবং অংশগ্রহণকারীদের সম্মিলিত সহযোগিতার ফল। এই সম্মেলন কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি এমন একটি যাত্রা যা তরুণদের শক্তিকে একত্রিত করে এবং একটি টেকসই

ও সমৃদ্ধ ভবিষ্যতের বীজ বপন করে। আইইএস ২০২৫ তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়নে একটি মাইলফলক হয়ে থাকবে এবং উদ্ভাবন ও বৈশ্বিক ব্যবসায়িক সহযোগিতায় মালয়েশিয়ার নেতৃত্বকে আরো সুদৃঢ় করবে। আয়োজকরা জানান, আইইএস ২০২৫ কেবল একটি সম্মেলন নয়। এটি এমন এক যাত্রা, যা তরুণদের শক্তি ও সৃজনশীলতাকে একত্রিত করে টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যতের বীজ বপন করেছে। দুই দিনের এই সম্মেলনে, অংশগ্রহণকারীদের চোখে মুখে এখনও উজ্জ্বল সেই অনুপ্রেরণার ঝিলিক। কেউ ফিরেছেন নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে, কেউ আবার জীবনের নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করেছেন। আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন ২০২৫ তাই শুধু একটি ইভেন্ট নয়; এটি হয়ে উঠেছে এক প্রজন্মের স্বপ্ন, উদ্ভাবন আর সম্ভাবনার সেতুবন্ধন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার