তুরস্কে ‘স্টিল ডোম’: একই দিনে ১৪টি নতুন স্থাপনার উদ্বোধন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫

তুরস্কে ‘স্টিল ডোম’: একই দিনে ১৪টি নতুন স্থাপনার উদ্বোধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ |
তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান আসেলসান বহুপদক্ষেপে সাজানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘স্টিল ডোম’ প্রকল্পের অংশ হিসেবে বুধবার একাধিক যান ও প্ল্যাটফর্ম সরবরাহ করেছে। একই দিনে নতুন প্রযুক্তি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১৪টি নতুন স্থাপনার উদ্বোধন করা হয়। বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ। ‘স্টিল ডোম’ তুরস্কের নিজস্ব প্রযুক্তিনির্ভর আকাশ প্রতিরক্ষা স্থাপত্য, যা নিম্ন, মধ্যম ও উচ্চস্তরের হুমকির বিরুদ্ধে ধাপে ধাপে সুরক্ষা দেবে। এর মাধ্যমে বিদেশি অস্ত্রনির্ভরতা থেকে বের হয়ে আসার লক্ষ্য পূরণ করছে দেশটি। ‘পরবর্তী ৫০ বছরের ভিত্তিপ্রস্তর’ শিরোনামের অনুষ্ঠানে প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানও উপস্থিত ছিলেন। এ সময় আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসার ও সিপার, কামান ব্যবস্থা কোরকুত এবং উন্নত

রাডার প্ল্যাটফর্ম হস্তান্তর করা হয়। একই দিনে আঙ্কারার গলবাসি জেলায় আসেলসানের নতুন ওগুলবে টেকনোলজি বেস-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি বিদ্যমান তিনটি ক্যাম্পাসের চেয়ে বড় হবে এবং স্টিল ডোম ও রাডার সিস্টেমের উৎপাদন একত্র করবে। আসেলসানের মহাব্যবস্থাপক আহমেত আকইল জানান, নতুন স্থাপনা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কোম্পানির উৎপাদন ক্ষমতা ৪০ শতাংশ বাড়বে। স্টিল ডোম প্রকল্পে আসেলসানের পাশাপাশি রয়েছে রকেটসান, টিউবিটাক সেজ এবং এমকেই। গত দুই দশকে দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে তুরস্ক বিদেশি অস্ত্রনির্ভরতা ৮০ শতাংশ থেকে কমিয়ে এনেছে ২০ শতাংশের নিচে। তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭.১৫ বিলিয়ন ডলার, যা এক বছর আগেই ছিল ৫.৫ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া