গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব

আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী

শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল

বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ

নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক

“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
একাত্তরের সংবিধান পাশ কাটিয়ে অবৈধ ইউনুস জনগণের নামে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। গণভোটের নামে সংবিধান লঙ্ঘন: একাত্তরের সংবিধান ভাঙার নতুন ষড়যন্ত্র বাংলাদেশের সংবিধানে বর্তমানে গণভোটের কোনো বিধান নেই। ১৯৭৯ সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে গণভোটের সুযোগ যুক্ত করা হলেও ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা সম্পূর্ণভাবে বাতিল করা হয়। ফলে আজকের বাস্তবতায় গণভোট আয়োজনের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কেবল জরুরি প্রয়োজনে আইন প্রণয়নের জন্য অধ্যাদেশ জারি করতে পারেন। কিন্তু সেই অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের কোনো অনুচ্ছেদ পরিবর্তন, বাতিল বা পুনর্বহাল করার সুযোগ নেই। সংবিধান সংশোধনের একমাত্র বৈধ পথ হলো ১৪২ অনুচ্ছেদ, যেখানে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন বাধ্যতামূলক। এই

বাস্তবতার পরও তথাকথিত ‘জুলাই সনদ বাস্তবায়ন (২০২৫) আদেশ’-এর মাধ্যমে গণভোটের প্রভিশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্পষ্টভাবে অসাংবিধানিক এবং সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। আরও গুরুতর বিষয় হলো, সংসদ ভেঙে থাকা অবস্থায় এ ধরনের অধ্যাদেশ জারি করার কোনো সুযোগ সংবিধান দেয় না। সংবিধান যেহেতু রহিত বা স্থগিত হয়নি, তাই কোনো অনুচ্ছেদ পুনর্বহালের চেষ্টা করা মানে সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ অমান্য করা। এই অনুচ্ছেদ লঙ্ঘন সংবিধান অনুযায়ী একটি চরম অপরাধ। বিশ্লেষকদের মতে, অবৈধ ইউনুস একাত্তরের সংবিধানকে পাশ কাটিয়ে বাংলাদেশে একটি মৌলবাদী ও স্বেচ্ছাচারী শাসনব্যবস্থার ভিত্তি তৈরি করতেই গণভোটের নাটক মঞ্চস্থ করছে। এটি জনগণের মতামত নেওয়ার উদ্যোগ নয়, বরং সংবিধান ভাঙার রাজনৈতিক কৌশল। এই প্রেক্ষাপটে সচেতন নাগরিকদের

দায়িত্ব হলো সংবিধানবিরোধী যেকোনো গণভোট প্রত্যাখ্যান করা এবং আইনের শাসন ও একাত্তরের সংবিধান রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়া। আইনজ্ঞদের মতে, এই গণভোট কোনো গণতান্ত্রিক অনুশীলন নয়। এটি একাত্তরের সংবিধানকে অকার্যকর করে বাংলাদেশে একটি মৌলবাদী, অগণতান্ত্রিক ও ব্যক্তি-কেন্দ্রিক শাসনব্যবস্থা কায়েম করার কৌশল। এই প্রেক্ষাপটে সচেতন নাগরিকদের জন্য বার্তা পরিষ্কার— সংবিধানবিরোধী গণভোট মানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। এতে অংশ নেওয়া মানে নিজের অধিকার ও সংবিধান নিজ হাতে দুর্বল করা। এই গণভোট জনগণের নয়, এটা রাষ্ট্র ধ্বংসের ব্লুপ্রিন্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি