রমেশ চন্দ্র সেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না

রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩

২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা

আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

রমেশ চন্দ্র সেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
কারাগারে বিনা চিকিৎসায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শেখ হাসিনা এই অভিযোগ করেন। বিবৃতিতে তিনি বর্তমান সরকারকে ‘অবৈধ দখলদার’ ও ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করেন। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা। তিনি তৃণমূল থেকে রাজনীতি করে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেছিলেন। তাঁকে ভিত্তিহীন ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করে বিনা বিচারে কারাগারে বন্দী রাখা হয়। কারাগারে তিনি অসুস্থ হলেও ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা না করে পরিকল্পিতভাবে

তাঁকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি অভিযোগ করেন, শুধু রমেশ চন্দ্র সেন নন, একইভাবে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। তিনি বলেন, ‘অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিয়ে বা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করে চলেছে। পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে।’ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, এই সরকার দেশের নাগরিকদের রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত করছে এবং বিরতিহীনভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। শিশু থেকে বৃদ্ধ—কেউই এই নির্বিচার হত্যাকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না। রমেশ চন্দ্র সেনের হত্যা এই ধারাবাহিকতারই অংশ বলে তিনি মন্তব্য করেন। বিবৃতিতে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ‘রাষ্ট্রীয়

সন্ত্রাসের’ বিরুদ্ধে বিশ্ববিবেকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, অবৈধ দখলদার সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাস ও চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যে প্রতিবেদন প্রকাশ করেছে। আধুনিক সভ্যতায় রাষ্ট্র পরিচালনায় এ ধরনের ‘দানবীয় দুঃশাসন’ চলতে পারে না। আওয়ামী লীগ দেশের জনগণের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিগত দিনগুলোতে তাঁরা (বর্তমান সরকার) রাষ্ট্রের শরীরে যেসব ক্ষত সৃষ্টি করেছে, তা সহজে নিরাময়যোগ্য নয়। তবে রাষ্ট্র ও সমাজের অভ্যন্তরে সৃষ্ট ক্ষত দূর করে তা প্রতিটি মানুষের জন্য নিরাপদ করে তোলাই হবে বাংলাদেশ আওয়ামী লীগের আগামীর অঙ্গীকার।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?