গাজায় হামলা চালিয়ে ৪ সাংবাদিককে হত্যা করল ইসরায়েলি বাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫

গাজায় হামলা চালিয়ে ৪ সাংবাদিককে হত্যা করল ইসরায়েলি বাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫ |
অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে হামলা চালিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের চারজন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।ওই হামলায় মোট ১৯ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার দক্ষিণ গাজা উপত্যকার কাছে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ওই হামলা চালানো হয়। নিহতরা হলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ফটোসাংবাদিক হোসাম আল মাসরি, আল-জাজিরার ফটোসাংবাদিক মোহাম্মদ সালামা, মার্কিন বার্তা সংস্থা এপির সাংবাদিক মরিয়াম আবু দাকা, মার্কিন সংবাদমাধ্যম এনবিসির সাংবাদিক মোয়াজ আবু তাহা। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুটি বিমান হামলার একটি হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত করেছে। উদ্ধারকারী দল আহতদের সরিয়ে নিতে এবং মৃতদের উদ্ধার

করতে এলে দ্বিতীয় হামলাটি ঘটে। রয়টার্স জানায়, আল মাসারি রয়টার্সের হয়ে কাজ করছিলেন। হাসপাতাল থেকে লাইভ ভিডিও চালাচ্ছিলেন তিনি। ইসরায়েলি হামলার পর মুহূর্তেই লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে গাজায় ২৪৪ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া