৫০০ উইকেট নিয়ে টি২০তে অনন্য রেকর্ড সাকিবের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫

৫০০ উইকেট নিয়ে টি২০তে অনন্য রেকর্ড সাকিবের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫ |
টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটসের বিপক্ষে বল হাতে নামেন তিনি। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই ছুঁলেন ৫০০ উইকেটের মাইলফলক। টি–টোয়েন্টি ক্রিকেটে এর আগে মাত্র চার বোলার পৌঁছেছিলেন এই উচ্চতায়। রশিদ খান, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন ও ইমরান তাহির। এবার তাদের পাশে নাম লেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার। শুধু তাই নয়, ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক এখন সাকিব। নিজের অর্জন নিয়ে উচ্ছ্বসিত এই বাঁহাতি অলরাউন্ডার বলেন, ‘এটা দীর্ঘ পরিশ্রমের ফল। এমন মাইলফলক ছুঁতে পেরে আমি খুবই খুশি। ক্যারিয়ারে যা অর্জন করেছি, সেটি নিয়ে আমি

সন্তুষ্ট।’ ৩৮ বছর বয়সী সাকিব ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংস খেলে। পাঁচশ ছোঁয়ার সবচেয়ে কাছাকাছি আছেন এখন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডারের উইকেট ৪৮৭টি। ব্যাট হাতে তার রান আছে ৯ হাজারের বেশি। সাম্প্রতিক সময়ে অ্যান্টিগার হয়ে খুব বেশি বোলিংয়ের সুযোগ পাচ্ছিলেন না সাকিব। দুই ম্যাচে সর্বোচ্চ ২ ওভার করে বোলিং করেছেন তিনি। তবে সেন্ট কিটসের বিপক্ষে মাত্র ২ ওভারেই ১১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নিয়মিত কোটায় বোলিং না পাওয়ায় সমালোচনা হলেও সাকিব জানালেন, সবসময় লক্ষ্য থাকে দলের জন্য অবদান রাখা। তিনি বলেন, ‘আমি খুব বেশি বোলিং করিনি, একই সঙ্গে একটু নার্ভাসও। আরও বেশি ওভার বোলিং না পাওয়ায়

চারপাশে অনেক নেগেটিভ কথা হচ্ছে। সবকিছুই দলের জন্য। আমি যখনই সুযোগ পাই তখনই অবদান রাখতে চাই। সবসময় আমার লক্ষ্য থাকে যেন আমি দলের হয়ে অবদান রাখতে পারি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর