‘দৈত্যকায়’ ফুটবলার পাভেল : কে তিনি, কেন আলোচনায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫

‘দৈত্যকায়’ ফুটবলার পাভেল : কে তিনি, কেন আলোচনায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ |
যারা নিয়মিত ফুটবল দেখেন তাদের কাছেও পাভেল পদকোলজিন নামটা এতদিন ছিল অচেনা, অজানা। তবে হুট করেই আলোচনায় এ ফুটবলার। মূলত, তার উচ্চতা বাকি সবার চেয়ে তাকে আলাদা করেছে। কে এই পাভেল পদকোলজিন, কেনই বা তিনি আলোচনায়- এ প্রশ্ন এখন অনেকেরই। পাভেলকে ‘দৈত্যকায়’ বলার কারণ, এমন উচ্চতার ফুটবলার বর্তমানে সম্ভবত আর নেই। পাভেলের উচ্চতা ২.২৬ মিটার (৭ ফুট ৪ ইঞ্চি), শারীরিক গড়নও সুঠাম। তার এই বাড়তি উচ্চতার কারণে তার সতীর্থ কিংবা প্রতিপক্ষের ফুটবলাররা তার কোমর সমান উচ্চতায় থাকেন। পাভেল পদকোলজিন যে শুরু থেকেই ফুটবদার ছিলেন ব্যাপারটি কিন্তু তেমন নয়। ৪০ বছর বয়সী এই রাশিয়ান খেলতেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল লিগের (এনবিএ) দল ডালাস ম্যাভেরিকসে।

বাস্কেটবল ছেড়ে পেশাদার ফুটবলে নাম লিখিয়েছেন পাভেল। গত মঙ্গলবার রাশিয়ান কাপে আমকাল মস্কোর হয়ে অভিষেক ঘটে এ পাভেলের। পেশাদার ফুটবলে নেমে পড়ার মাধ্যমে একটি রেকর্ডও গড়েছেন পাভেল। আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, পাভেল এখন পৃথিবীর সবচেয়ে লম্বা ফুটবলার। তবে তার এই অতিরিক্ত লম্বা যে স্বাভাবিক কারণে হয়েছে ব্যাপারটি তেমন নয়। বিরল হরমোনজনিত রোগ অ্যাক্রোমেগালিতে ভুগছেন তিনি। এই রোগে অতিরিক্ত গ্রোথ হরমোন নিঃসরণের কারণে হাড় ও টিস্যুর বৃদ্ধি হয়। এর ফলে হাত, পা, মুখমণ্ডল ও কপাল বড় হয়ে যায়। পাভেল পদকোলজিনের ক্ষেত্রেও এমনটা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর