ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে মহাদুশ্চিন্তায় ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫

ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে মহাদুশ্চিন্তায় ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ |
ইয়েমেনের সাম্প্রতিক হামলাগুলো নিয়ে মহাদুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল। ইহুদিবাদী ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের সর্বশেষ হামলা তেল আবিবের নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। হাজার কিলোমিটার দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি গিয়ে আঘাত হেনেছে তেল আবিবের কাছে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা আটকাতে পারেনি। এরপরেই ইয়েমেনকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ইসরায়েল। শনিবার (২৪ আগস্ট) ইয়েনেট নিউজের খবরে বলা হয়েছে, হুথিরা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে কি না তা নিয়ে তদন্ত শুরু করছে ইসরায়েলের বিমানবাহিনী। প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা খতিয়ে দেখছেন ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার মিউনিশন ছিল কি না। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, আকাশে ক্ষেপণাস্ত্রটি ভেঙে একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যায়। এরপর তা একসঙ্গে

বিভিন্ন স্থানে আঘাত হানে। তবে এটি সত্যিই ইয়েমেনের বাহিনীর নিক্ষিপ্ত অস্ত্র কি না, তা এখনো যাচাই করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইয়েমেনি সেনারা শুক্রবার ঘোষণা করে, তারা ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একাধিক আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, শহরের একটি সামরিক স্থাপনা এবং দক্ষিণে আশকেলনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। তারা ক্ষেপণাস্ত্রটির নাম দিয়েছে ‘প্যালেস্টাইন-২’, যা হাইপারসনিক ব্যালিস্টিক ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইয়েমেনের সেনারা নিয়মিতভাবে সংহতিমূলক আক্রমণ চালিয়ে আসছে। তারা শুধু আকাশপথে নয়, নৌপথেও অবরোধ জারি করেছে—যেখানে ইসরায়েলগামী জাহাজ ও অন্যান্য নৌযানকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এর আগে আগস্টের শুরুতে ইয়েমেনি বাহিনী সফলভাবে পরীক্ষা চালায়

‘সায়্যাদ’ নামের একটি নৌ ক্রুজ মিসাইলের। দীর্ঘপাল্লার এ অস্ত্রটি রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এর বিধ্বংসী ওয়ারহেড রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়েছে, যতদিন ইসরায়েল গাজায় যুদ্ধ ও প্রায় পূর্ণ অবরোধ চালিয়ে যাবে, ততদিন তারা এই পাল্টা হামলা অব্যাহত রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী