যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫
     ৮:০২ পূর্বাহ্ণ

যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ | ৮:০২ 94 ভিউ
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে যুক্তরাজ্য থেকে মোট তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৪৪২ কোটি ৩ লাখ টাকা। মঙ্গলবার (১৯ আগস্ট) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্র জানায়, যুক্তরাজ্য থেকে ৩ কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৪৪২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩৯০ টাকা ৪০ পয়সা। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো (১৯-২০ অক্টোবর ২০২৫

সময়ের জন্য ৪২তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৮০ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকা ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৪৪ মার্কিন ডলার। এ বিধি অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকেই আরেক কার্গো (৬-৭ অক্টোবর ২০২৫ সময়ের জন্য ৪৩তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৭৬ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৩২৪ টাকা ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৩৪ মার্কিন ডলার। আর পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস

গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকেই আরেক কার্গো (২৮-২৯ অক্টোবর ২০২৫ সময়ের জন্য ৪৪তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৮৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ২৬৮ টাকা ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৫৪ মার্কিন ডলার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় নির্বাচনকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে ভোট বর্জনের ডাক দিলেন সজীব ওয়াজেদ জয় রমেশ চন্দ্র সেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা কারাগারে দেড় বছরে ঝরল ১১২ প্রাণ রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধের মাত্রা ও সময়সূচি পরিবর্তন পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ নতুন সংকটের মুখে আইসিসি হজের ভিসা দেওয়া শুরু আজ দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, এখন ভরি কত?