চীনে ‘কুৎসিত পণ্যের’ প্রদর্শনী, তরুণদের ভিড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫
     ৫:০৬ অপরাহ্ণ

চীনে ‘কুৎসিত পণ্যের’ প্রদর্শনী, তরুণদের ভিড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ | ৫:০৬ 87 ভিউ
চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে চলছে এক অভিনব প্রদর্শনী। নাম দেয়া হয়েছে ‘এরা অব আগলিস হ্যাজ অ্যারাইভড’ বা ‘কুৎসিত সৌন্দর্যের যুগ এসে গেছে’। এখানে প্রদর্শিত হচ্ছে এমন সব অদ্ভুত, হাস্যকর এবং দেখতে অপ্রচলিত পণ্য, যেগুলো চীনের অনলাইন বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এই প্রদর্শনী আয়োজন করেছে আলিবাবা মালিকানাধীন ই-কমার্স জায়ান্ট টাওবাও। এ বছর প্রথমবারের মতো আয়োজন করা এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে ৩০০টিরও বেশি পণ্য, যেগুলো টাওবাওয়ের বার্ষিক ‘আগলি স্টাফ কম্পিটিশন’ বা ‘আগলিস অ্যাওয়ার্ডস’-এ বিজয়ী কিংবা মনোনীত হয়েছে। প্রদর্শনীতে স্থান পাওয়া পণ্যগুলোর মধ্যে আছে বাঁধাকপির পাতার মতো দেখতে স্যান্ডেল, অদ্ভুত আকৃতির বিড়ালের বালিশের স্তূপসহ নানা অপ্রচলিত জিনিসপত্র। এ কারণে প্রদর্শনী দেখতে

প্রতিদিন গড়ে ৩ হাজারেরও বেশি দর্শক ভিড় করছেন। প্রদর্শনীর প্রকল্প প্রধান ইউ হু জানান, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত এই ধরনের “কুৎসিত” পণ্য বিক্রি হয়ে গেছে প্রায় ১০ কোটি ইউয়ানেরও বেশি যা প্রায় ১৩.৯৪ মিলিয়ন ডলার। বর্তমানে এ খাতের বিক্রি দ্বিগুণ কিংবা তিনগুণ হারে বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন। কেন এত জনপ্রিয় হচ্ছে কুৎসিত পণ্য: বিশেষজ্ঞদের মতে, তরুণ প্রজন্ম এইসব পণ্যের মূল ক্রেতা। তারা সাধারণ সৌন্দর্যের নিয়ম ভেঙে নিজের ব্যক্তিত্ব ও স্বকীয়তা প্রকাশ করতে চায়। পাশাপাশি অর্থনৈতিক মন্দার সময়ে তারা খুঁজছে তুলনামূলক সস্তা কিন্তু আলাদা ধাঁচের কিছু, যা বলা হচ্ছে “ইমোশনাল কনজাম্পশন” বা আবেগঘন ভোগব্যয়। প্রকল্প প্রধান ইউ হু বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আবেগভিত্তিক ভোগব্যয়

এক ধরনের ‘ব্লু ওশান’ হয়ে উঠেছে। এটি ক্রমশ জনপ্রিয় হচ্ছে এবং নতুন বাজার তৈরি করছে। এই ট্রেন্ডের সবচেয়ে পরিচিত উদাহরণ হলো ‘লাবুবু’ নামের আগলি-কিউট অ্যাক্সেসরিজ। বড় বড় চোখ আর দাঁত বের করা হাসির জন্য এটি তরুণদের কাছে দারুণ জনপ্রিয়। শুধু তাই নয়, রিহানা ও ডেভিড বেকহামের মতো আন্তর্জাতিক তারকারাও এর ভক্ত। অনেকে মনে করছেন, এই প্রদর্শনী কেবল অদ্ভুত জিনিস দেখার আয়োজন নয়; বরং এটি সৌন্দর্যের সংজ্ঞা নিয়ে নতুন করে ভাবার সুযোগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় নির্বাচনকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে ভোট বর্জনের ডাক দিলেন সজীব ওয়াজেদ জয় রমেশ চন্দ্র সেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা কারাগারে দেড় বছরে ঝরল ১১২ প্রাণ রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধের মাত্রা ও সময়সূচি পরিবর্তন পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ নতুন সংকটের মুখে আইসিসি হজের ভিসা দেওয়া শুরু আজ