বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ |
উয়েফা সুপার কাপের বর্তমান ফরম্যাটে বড় ধরনের পরিবর্তনের চিন্তা করছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীদের মধ্যকার এক ম্যাচের বদলে এবার চার দলের প্রতিযোগিতায় রূপ দিতে চায় তারা—যার ভেন্যু হতে পারে যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্য। বর্তমানে সুপার কাপ বছরে একবার হয়, যেখানে মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন। প্রস্তাবিত পরিকল্পনায় যুক্ত হতে পারে কনফারেন্স লিগ জয়ীসহ অন্য ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপাধারীরাও। একাধিক ম্যাচ নিয়ে আয়োজিত এই নতুন টুর্নামেন্ট হতে পারে মৌসুম শুরুর ‘কার্টেন রেইজার’। উয়েফার পরিকল্পনায় টুর্নামেন্টটি প্রথমবারের মতো ইউরোপের বাইরে আয়োজনের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বড় স্টেডিয়ামগুলো সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে। সম্প্রতি উয়েফা সভাপতি আলেক্সান্ডার

চেফেরিন জানিয়েছেন, ইউরোপের বড় ক্লাব ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজন ‘সম্ভব’। স্পেন ইতোমধ্যেই ২০২০ সাল থেকে চার দলের সুপার কাপ সৌদি আরবে আয়োজন করছে। এবারের সুপার কাপ ফাইনাল হচ্ছে ইতালির উদিনের স্টাদিও ফ্রিউলিতে, যেখানে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও টটেনহ্যাম হটস্পার। ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুই ছিল এবারের একমাত্র বিডার—যা ইউরোপের কিছু শহরের অনাগ্রহের প্রমাণ বলে মনে করছেন অনেকে। প্রথম উয়েফা সুপার কাপ অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে আয়াক্স ও এসি মিলানের মধ্যে। তখন এটি দুই লেগে আয়োজন করা হতো, যা ১৯৯৮ সাল থেকে একক নিরপেক্ষ ভেন্যুতে চলে আসে। নতুন ফরম্যাটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী মিডিয়া রাইটস বিডিং রাউন্ডের আগে। অনুমোদন মিললে ২০২৬-২৭

মৌসুমেই চার দলের সুপার কাপ অভিষেক হতে পারে—যা সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের বাইরে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস