চ্যাটজিপিটি-৫ নিয়ে বিতর্ক, নতুন মোডে আসছে ৩ পরিবর্তন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫

চ্যাটজিপিটি-৫ নিয়ে বিতর্ক, নতুন মোডে আসছে ৩ পরিবর্তন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫ |
ওপেনএআইয়ের নতুন সংস্করণ চ্যাটজিপিটি-৫ নিয়ে অনলাইনে নানা অভিযোগ উঠেছে। অনেক ব্যবহারকারী দাবি করেছেন, আগের সংস্করণের তুলনায় এটি আলাপচারিতায় কম প্রাণবন্ত, ছোট ছোট উত্তরে কাজ সেরে ফেলে এবং কখনো কখনো সাধারণ প্রশ্নের উত্তর দিতেও হিমশিম খায়। কেউ কেউ বলছেন, জিপিটি-৪-এর চেয়ে এটি অনেক বেশি সংগঠিত হলেও কথোপকথনে পিছিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, সমস্যাগুলো সমাধানে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন করে যুক্ত করা হয়েছে ৩টি মোড—‘অটো’, ‘ফাস্ট’ ও ‘থিঙ্কিং’। ব্যবহারকারী চাইলে যে কোনোটি বেছে নিতে পারবেন। আলাদা করে নির্বাচন না করলে ডিফল্ট হিসেবে থাকবে ‘অটো’ মোড। অল্টম্যানের মতে, নতুন এই সেটিং ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ, গতি ও গভীরতার দিক থেকে ভিন্ন

অভিজ্ঞতা দেবে। তবে ‘থিঙ্কিং’ মোডে সপ্তাহে সর্বোচ্চ ৩ হাজার বার্তা পাঠানো যাবে। সীমা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে ‘থিঙ্কিং মিনি’ মোডে চলে যাবে চ্যাটবট। উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই আলোচনায় ওপেনএআই নির্মিত চ্যাটজিপিটি। শুরু থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে আলোড়ন তোলা এই চ্যাটবট এবার নতুন অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে। তবে অল্টম্যানের সতর্কতা ও পরিবর্তনের ঘোষণা নিয়ে ইতোমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার ওষুধ ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী নিউজিল্যান্ড তনুর পোশাকে মিলল আরেকজনের রক্ত ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম পাসপোর্ট অফিসে ঘুসের ‘চ্যানেল মাস্টার’, মাসে কোটি টাকার ভাগবাঁটোয়ারা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের বাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় নতুন সংস্থার নাম ঘোষণা করল ইরান মুমিনুলের রেকর্ড ভাঙলেন মুশফিক আইপিএলে কোহলির নতুন রেকর্ড ওটিটিতে মুক্তি পেল বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘রঙবাজার’ বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে চাকরি, বেতন ৪২ হাজার অন্যের সুখে খুশি হোন— তবেই আপনার জীবনেও খুলবে রহমত ও বরকতের দরজা জাবিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, গালাগাল ও হুমকির অভিযোগ পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি গুগলের ফ্রি ১৫ জিবি স্টোরেজ বন্ধ হওয়ার খবরটি কি সত্য? বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম গড়ে তোলার আশাবাদ নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী?