নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ |
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর কাছে ১০ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ও ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকে ওই ১০ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়। বিজিবি সুত্র জানায়, বাংলাদেশ হতে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে তারা। পরে ভারতীয় পুলিশ তাদের আটকের পর রোববার বিকেলে ওইসব ১০ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আইসিপি দিয়ে বিজিবির নিকট হস্তান্তর

করে বিএসএফ। পরে রোববার রাত ১০ টার দিকে বিজিবি কতৃপক্ষ নালিতাবাড়ী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে। হস্তান্তরকৃত ১০ বাংলাদেশি নাগরিকরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরন লাকড়া (২৮), অনিতা রানী (২৬), নন্দীনি লাকড়া (০২)। এছাড়া একই জেলার তানোর উপজেলার জোতগরীব গ্রামের শ্রী সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭), মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (০৫) ও সাত মাস বয়সী সুদন্ত উরাও। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, হস্তান্তরকৃত ১০ বাংলাদেশি নাগরিকদের ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে। দ্রুতই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়