ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
চাঁদাবাজির মামলায় মোজাম্মেল বাবু গ্রেপ্তার
বনানী থানার চাঁদাবাজির মামলায় একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান পুলিশের আবেদনের পর এই আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন মোজাম্মেল বাবুকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়। পরদিন জুলাই আন্দোলন কেন্দ্রিক রমনা থানার হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৩ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয় এবং তখন থেকেই তিনি কারাগারে আছেন।
মামলার অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত
সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভির অফিসে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ারহোল্ডার করতে চাপ দেন। এক পর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করিয়ে নেন এবং আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান। এ ঘটনায় চলতি বছরের ১১ জানুয়ারি বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির বনানী থানায় মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।