রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ |
রাজধানীর নিউমার্কেট এলাকার তিনটি দোকান ও গুদাম থেকে এক হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাতে অভিযান চালিয়ে সেনা সদস্যরা এগুলো উদ্ধার করেন। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে বলা হয়, বেশ কিছুদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের উৎপাত বেড়েছে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এক ধরনের ধারালো সামুরাই ছুরি উদ্ধার হয়েছে। চলতি মাসে আমরা গণমাধ্যমে খবর পাই, কোনো একটি স্থান থেকে এ ধরনের সামুরাই অস্ত্র সন্ত্রাসীদের কাছে ভাড়া ও বিক্রি করা হচ্ছে। পরবর্তী সময়ে

এ মাসে গ্রেপ্তার কয়েক সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদের সময় তারাও এই তথ্য স্বীকার করে। সেনাবাহিনী আরও জানায়, গত দুই দিন ধরে গোয়েন্দা মাঠকর্মীরা নিউমার্কেট এলাকায় গিয়ে বিভিন্ন দোকানে দেশীয় ধারালো অস্ত্র দেখতে পান। এগুলোর কোনো গৃহস্থালি ব্যবহার নেই; কেউ কেউ হয়তো শোকেসে সাজানোর জন্য রাখে। কিন্তু বাস্তবে গত কয়েক মাস ধরে এই অস্ত্র দিয়ে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অভিযানে এখন পর্যন্ত এক হাজার ১০০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গণনা কার্যক্রম চলমান। যেসব দোকান থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরে তারা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে। ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতকারীদের কোনো

যোগসাজশ আছে কিনা, তা নিশ্চিত করতে অধিকতর তদন্তের প্রয়োজন। এ ধরনের সামুরাই চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি না করার জন্য ব্যবসায়ী সমাজের প্রতি অনুরোধ করেছে সেনাবাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ কি আদৌ মুক্ত ও জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যমের পক্ষে? ‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট শুভেন্দুকে হাসিনার ‘বিশেষ অভিনন্দন’: পর্দার আড়ালে কি তবে ইন্দো-বাংলা নতুন সমীকরণ? তামিলনাড়ুতে বিজয়ের ‘বিজয়’ রাজভবনে টিভিকে নেতা কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে বসতঘরে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আছমা ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে জিও ওয়ার্ল্ড কন‌ভেনশন সেন্টার: বা‌ণি‌জ্যের স‌ঙ্গে সাংস্কৃ‌তিক বন্ধন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?