রাজধানীর দুই পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫

রাজধানীর দুই পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট ও খামারবাড়িতে ট্রাফিক পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হলুদ কসটেপে পেঁচানো ককটেলের বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকার তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের পাশে রাস্তায় রাত ১১টার দিকে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। তিনি বলেন, আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে খামারবাড়ি খেঁজুরবাগান ট্রাফিক পুলিশ বক্সের সামনের রাস্তায়। কে বা কারা ককটেল রাস্তায় ছুঁড়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরিত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ

করা হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ককটেল বিস্ফরণের পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেছে। কে বা করা ককটেল ছুড়েছে। অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং