কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬

কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ |
মার্কিন সমাজসেবী ও সফল ব্যবসায়ী কাইলি জেনার—নামটি উচ্চারিত হলেই চোখে ভেসে ওঠে আধুনিক গ্ল্যামার, সাহসী উদ্যোগ আর অবিশ্বাস্য সাফল্যের এক ঝলমলে গল্প। কিশোরী বয়সেই নিজের কর্মগুণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া কাইলির ব্যক্তিগত জীবনও বরাবরই থেকেছে আলোচনার কেন্দ্রে। সম্পর্ক, মাতৃত্ব কিংবা স্টাইল স্টেটমেন্ট—সবকিছুতেই তিনি শিরোনাম কাড়েন অনায়াসে। তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে বিয়ের গুঞ্জনে। হলিউডের জনপ্রিয় অভিনেতা টিমোথি শ্যালামের সঙ্গে শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন কাইলি জেনার—এমনই ইঙ্গিত মিলেছে মার্কিন একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে। সূত্রের বরাতে জানা যায়, গত এক বছরেরও বেশি সময় ধরে লস অ্যাঞ্জেলেসে একসঙ্গেই বসবাস করছেন এ তারকা যুগল। তাদের ঘনিষ্ঠ মহলের অনেকেই এ সম্পর্ককে ‘প্রায় বিবাহিত’ বলেই আখ্যা দিয়েছেন। প্রতিবেদনে বলা

হয়েছে, যদিও আইনগতভাবে এখনো তারা স্বামী-স্ত্রী নন, তবে সম্পর্কের গভীরতা নিয়ে কোনো সংশয় নেই। সূত্রের ভাষায়, ‘এমন মনে হয়, তারা এরই মধ্যে প্রায় বিবাহিত।’ আরও জানা গেছে, দুজনই একে অপরের প্রতি ভীষণভাবে আসক্ত। চলতি বছরের শুরুতে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। প্রকাশ্য ভালোবাসা প্রদর্শনে কোনো রাখঢাক করেননি তারা—চুম্বন, আলিঙ্গন আর নিবিড় আবেগে ভরা মুহূর্তে ভক্তদের মন জয় করেছেন এ তারকা জুটি। ৩০ বছর বয়সী টিমোথি শ্যালামে শুধু কাইলির সঙ্গেই নয়, তার পরিবারের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে। বিশেষ করে কাইলির দুই সন্তান—স্টর্মি (৭) ও আইরে ওয়েবস্টার (৩), যাদের বাবা র্যাপার ট্রাভিস স্কট—তাদের জীবনেও

টিমোথির উপস্থিতি নাকি বেশ সক্রিয় ও আন্তরিক। এর আগে গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে ‘ডিউন’খ্যাত এ অভিনেতা তার ‘পার্টনার’-এর প্রতি ভালোবাসা প্রকাশ করে হৃদয়ছোঁয়া বক্তব্য দেন। সুযোগ পেলেই ‘আই লাভ ইউ’ বলতে ভোলেননি তিনি এবং নিজের সাফল্যের পেছনে প্রিয়জনের অবদানের কথাও অকপটে স্বীকার করেন। এমনকি গোল্ডেন গ্লোব জয়ের পর একটি চুপিসারে শেয়ার করা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে কাইলিকে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেন ভক্তদের সঙ্গে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম