ইনস্টায় স্ত্রীর ছবি দিয়ে বিপাকে কাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫

ইনস্টায় স্ত্রীর ছবি দিয়ে বিপাকে কাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ |
প্রথম স্ত্রী ক্যারোলিন সেলিকোর সঙ্গে ২০১৫ সালে বিচ্ছেদ হয় ব্রাজিলের ব্যালন ডি’অর ও বিশ্বকাপ জয়ী তারকা রিকার্ডো কাকার। ২০১৯ সালে নতুন সঙ্গী ক্যারোলিনা বাতিস্তা লেইটের সঙ্গে আঙটি বদলের খবর দেন তিনি। পরে তাকে বিয়ে করেছেন। সম্প্রতি নতুন সঙ্গী ক্যারোলিনার সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কাকা। ওই ছবি পোস্ট করে বিপাকেই পড়েছেন বলতে হবে। ভক্তরা হুড়মুড়িয়ে তার পোস্টে মন্তব্য করেছেন এবং পুরনো সম্পর্কের পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য রসিকতা করে নানা পরামর্শ দিয়েছেন। কাকার সঙ্গে বিচ্ছেদের বিষয়ে ক্যারোলিন সেলেকো বলেছিলেন, ‘কাকা কখনো আমার সঙ্গে প্রত্যারণা করেনি। সব সময় আমার খেয়াল রেখেছে। সব দরকার মিটিয়েছে। দারুণ একটা পরিবার উপহার দিয়েছে।

কিন্তু আমি সুখে ছিলাম না। কারণ সে আমার জন্য বেশি পারফেক্ট।’ এবার তাই কাকাকে বেশি ভালো না হওয়ার পরামর্শ দিয়েছেন ভক্তরা। তার পোস্টে আড়াই লাখের বেশি প্রতিক্রিয়া পড়েছে। সেখানে কিছু ভক্ত লিখেছেন, ‘এবার ভেজা টাওয়েলটা কক্ষে ফেলে রাখবে এবং ইচ্ছে করে বিবাহবার্ষিকী ভুলে যাবে।’ একজন তো মাঝে মধ্যে বাজে ব্যবহার করার পরামর্শও দিয়েছেন। অন্য এক ভক্ত লিখেছেন, ‘এবার ময়লা কাপড় তার আশে পাশে ছড়িয়ে রাখবে। যাতে সেগুলো গুছাতে গুছাতে ছেড়ে যাওয়ার ফুসরত না পায়।’ অন্য একজন লিখেছেন, ‘গাড়ি থেকে নেমে তার জন্য দরজা খুলে দিও না, মাঝে মধ্যে তাকে ক্ষুধার্ত রাখবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু