‘শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫

‘শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ |
প্রত্যাশার ভেলা ভাসিয়ে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে গিয়ে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। পরের বছর টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের সম্ভাবনা তৈরি হলেও হারাতে পারেনি আফগানদের। দুয়ারে কড়া নাড়ছে আরেকটি টি-২০ বিশ্বকাপ। এরপর ২০২৭ সালে আছে ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপ। বৈশ্বিক টুর্নামেন্টে এখন পর্যন্ত ভালো না করা বাংলাদেশ দলকে এসব আসরে নিজেদের ক্রিকেট উন্নতির প্রমাণ দিতে হবে। জাতীয় দলের টপ ব্যাটার নাজমুল শান্ত সিকান্দার আলীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, বৈশ্বিক টুর্নামেন্টে শুধু প্রত্যাশা নিয়ে গেলে হবে না। প্রস্তুতিও নিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘টি২০তে নির্দিষ্ট দিনে ভালো খেললে জেতার সম্ভাবনা বেশি থাকে। ব্যাটিং ক্লিক করলে টি২০ বিশ্বকাপে আমরা ভালোও করতে পারব।

বিশ্বকাপের বড় দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটিং ক্লিক করলে, আমাদের যে বোলিং আছে তাতে ভালো করা সম্ভব। ওয়ানডেতে দলটা আগামী দেড় বছর একসঙ্গে খেলতে পারলে অভিজ্ঞ হয়ে উঠব। আমাদেরও অনেক হোম ওয়ার্ক করতে হবে। স্কিলের পাশাপাশি মানসিক দিক নিয়ে কাজ করতে হবে। বিশ্বকাপের মতো কন্ডিশন বানিয়ে অনুশীলন ও ম্যাচ খেলতে হবে। শুধু প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গেলে ভালো হবে না। গুরুত্বপূর্ণ হলো, কীভাবে আমরা ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারি। কন্ডিশনের চ্যালেঞ্জ, কোন দলের সঙ্গে আমরা খেলব, ওগুলো মাথায় রেখে খুব ভালো প্রস্তুত হয়ে যেতে পারলে ভালো ফল করা সম্ভব হবে।’ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া

বেশ কঠিন হতে পারে বাংলাদেশের জন্য। ঘরের মাঠে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিতে হবে। শান্তর মতে, বাংলাদেশ ঘরের মাঠে বড় দল। সিরিজগুলো জিতে সরাসরি বিশ্বকাপে খেলা সম্ভব। তিনি বলেন, ‘দেশের মাটিতে আমরা এই দলগুলোকে হারিয়েছি। হোমে আমরা সব সময় ভালো ক্রিকেট খেলি। আমি মনে করি এই কন্ডিশনে আমরা অনেক বড় দল। আমি বিশ্বাস করি এই সিরিজগুলো জেতা সম্ভব।’ আগামী ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে শান্ত জানান, নিয়মিত তিন সংস্করণে খেলতে চান। গত দুই টি২০ সিরিজে ছিলাম না। তবে টি২০ বিশ্বকাপ খেলতে চান। সেজন্য দলে জায়গা ফিরে পাওয়ার চেষ্টা

করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম