ভারত ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করে ক্ষমা প্রার্থনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫
     ৪:৪৯ অপরাহ্ণ

ভারত ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করে ক্ষমা প্রার্থনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ | ৪:৪৯ 98 ভিউ
ওল্ড ট্রাফোর্ডে ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্টে পাকিস্তানের (সবুজ) জার্সি পরে খেলা দেখতে এসেছিলেন ফারুক নাজার। তাকে ম্যাচ দেখতে হলে পাকিস্তানের জার্সি ঢাকতে হবে, এমন শর্ত দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা ল্যাঙ্কাশায়ার কর্মী। রাজি না হওয়ায় মাঠ থেকে তাকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষমা চেয়েছে ল্যাঙ্কাশায়ার। তারা এক বিবৃতি দিয়ে বলেছে, পাকিস্তানের জার্সি পরা ভক্তকে মাঠ থেকে বের করে দেওয়ার উদ্দেশ্য ছিল না তাদের। তারা মূলত, ভক্তের নিরাপত্তার কথা চিন্তা করে জার্সি ঢাকতে বলেছিলেন। তিনি রাজি না হওয়ায় তাকে মাঠ ছাড়তে বলা হয়। তারপরও এ ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে তারা দুঃখিত। ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও সতর্কতার সঙ্গে সামাল

দেবেন তারা। ল্যাঙ্কাশায়ারের নিরাপত্তা কর্মী ও পুলিশ মাঠ ছাড়তে বাধ্য করায় পাকিস্তান ক্রিকেটের ভক্ত ফারুক নাজার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, পাকিস্তানের জার্সি ও পতাকা নিয়ে ম্যাচ দেখতে যাওয়ায় কোন কারণ ছাড়া তার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে। তাকে জার্সি ঢাকতে বলা হয়েছে ও পতাকা নামাতে বলা হয়। তিনি রাজি না হওয়ায় তাকে মাঠ ছাড়া করা হয়। ভিডিওতে তিনি মাঠে তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনার ভিডিও যুক্ত করে দেন। বিষয়টি নিয়ে সমালোচনায় হওয়ায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ল্যাঙ্কাশায়ার। ফারুককে স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি পরা অবস্থায় শনাক্ত করা নিরাপত্তাকর্মী দাবি করেছেন, তাকে জার্সি ঢাকতে বললে

না শোনায় তাকে পুলিশ কন্ট্রোল রুমে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ করেন তিনি। যে কারণে তাকে মাঠ ছাড়তে বলা হয়। ঘটনাটি ঘটে ম্যানচেস্টার টেস্টের শেষ দিন। ল্যাঙ্কাশায়ার বিবৃতিতে আরও উল্লেখ করেছে, পাকিস্তানের জার্সি পরা ও পতাকা ওড়ানো ওই ভক্তকে ঘিরে রেখেছিল ভারতীয় ক্রিকেটের ভক্তরা। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সেখানে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা ছিল। পাকিস্তানের ভক্তের নিরাপত্তা শঙ্কার মতো পরিস্থিতি তৈরি হতে পারত। যে কারণ তাকে পাকিস্তানের জার্সি ঢাকতে ও পতাকা নামিয়ে নিতে বলা হয়। তাদের অন্য কোন উদ্দেশ্য ছিল না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের