ওসমানীতে বিমানের চাকা ফেটে নিহত ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ July, ২০২৫

ওসমানীতে বিমানের চাকা ফেটে নিহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ July, ২০২৫ |
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে দুজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত রুম্মান (২৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ দুর্ঘটনায় এনামুল (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকাটি মেরামত করছিলেন। হঠাৎ চাকা ফেটে যায় এবং দুই কর্মী গুরুতর আহত হন। আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুম্মান মারা যান। রুম্মান নগরীর বিমানবন্দর থানার লুছাই গ্রামের মো. মছর মিয়ার ছেলে। আহত এনামুল বিমানবন্দর থানার মহালদিগ গ্রামের মৃত আইয়ুব

আলীর ছেলে। বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় কোনো বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি। আহত দুইজনের মধ্যে রুম্মান মারা গেছেন। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, দুজন শ্রমিকই বিমানবন্দর রক্ষণাবেক্ষণের আউট সোর্সিংয়ের কর্মী ছিলেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যদিও এটা ছিল একটা রুটিন কাজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী