বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ July, ২০২৫

বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ July, ২০২৫ |
বাংলাদেশে ঘাটতি বা দাম বাড়লেও ভারত থেকে চাল আমদনি করে থাকে। আন্তর্জাতিক বাজার থেকে আগামী মাসে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ। আগামী ৭ আগস্ট এ দরপত্র আহ্বান করা হবে। আর বাংলাদেশের এ ৯ লাখ টন চাল কেনার খবরে ভারতে নন-বাসমতি চালের দাম ৮-১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। বিশ্বে যত চাল রপ্তানি হয় তার ৪০ শতাংশই ভারত করে। দেশটির ব্যবসায়ীদের আশা বাংলাদেশ নতুন করে যে ৯ লাখ টন চাল কিনতে যাচ্ছে সেটির বড় একটি অংশ রপ্তানির সুযোগ পাবেন তারা। কারণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তাদের চালের দাম

কম এবং বাংলাদেশে ভারত সহজে পণ্য রপ্তানি করতে পারে। দেশটির ব্যবসায়িক একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের রপ্তানির ঘোষণার কারণে স্বর্ণা, মিনিকেট এবং সোনা মাসোরির চাহিদা বহুলাংশে বৃদ্ধি পাবে। বাংলাদেশে চাল রপ্তানিকারক বড় প্রতিষ্ঠান ভিলা গ্রুপের প্রধান নির্বাহী সুরাজ আগারওয়াল ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে বলেছেন, “বাংলাদেশের রপ্তানির খবরের প্রভাব ইতিমধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজারে পড়া শুরু হয়েছে। যেখানে ভোক্তা পর্যায়ে চালের দাম গত কয়েক সপ্তাহে ৮-১০ শতাংশ বেড়েছে।” ভারতের চাল প্রক্রিয়াজাতকারকরা জানিয়েছেন বাংলাদেশে নন-বাসমতি চালের চাহিদা অনেক বেশি। বাংলাদেশ চাল আমদানি করবে এ খবর যখন ছড়িয়েছে তখনই অভ্যন্তরীণ বাজারে এসব চালের দাম বেড়েছে। দেশটির চাল রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কৃষ্ণা রাও বলেছেন, “মালামাল পরিবহনের সুবিধা এবং শক্তিশালী উৎপাদনের কারণে

ভারত বাংলাদেশে অনেক চাল রপ্তানি করবে বলে আমাদের আশা।” চাল রপ্তানিকারকরা জানিয়েছেন, ৯ লাখ টনের মধ্যে বাংলাদেশ সরকার কিনবে ৪ লাখ টন । বাকি ৫ লাখ টন কেনা হবে বেসরকারিভাবে। দরপত্রের মাধ্যমে চাল কেনার আদেশ পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে সেগুলো রপ্তানি করতে পারবেন রপ্তানিকারকরা। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বিহারে উৎপাদিত মিনিকেট এবং সোনা মাসোরি চাল বাংলাদেশে রপ্তানি করা হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ব্যবসায়িক একটি সূত্র জানিয়েছেন, বাংলাদেশ সাধারণত আগস্টের পর চাল আমদানি করে থাকে। কিন্তু জুলাই ও আগস্টে অত্যাধিক বৃষ্টির কারণে বপন করা ফসল নষ্ট হয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে এবার আগেই চাল আমদানি করছে ঢাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই মেসির নামে নতুন ফুল, পাপড়িতে আর্জেন্টিনার রং দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পর্তুগাল দলে রোনালদোর ফেরা অনিশ্চিত, জানালেন বোন বিশ্বকাপের প্রস্তুতি: ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, রেমিট্যান্স প্রবাহে নতুন শঙ্কা জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা