ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা
বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু
নির্বাচনে অস্ত্রই বিএনপির আসল ভাষা! নির্বাচনের আগেই সোনারগাঁয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুতের আলোচনা ফাঁস।
নির্বাচনে অস্ত্রই বিএনপির আসল ভাষা! নির্বাচনের আগেই সোনারগাঁয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুতের আলোচনা ফাঁস।
পাতানো জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির আসল চেহারা আবারও প্রকাশ্যে এসেছে। সোনারগাঁয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে বিএনপি নেতাকর্মীদের আলোচনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নারায়ণগঞ্জ জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফাঁস হওয়া ভিডিওতে সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ও তাঁর অনুসারীদের প্রকাশ্যে অবৈধ অস্ত্র সংগ্রহ নিয়ে কথা বলতে দেখা যায়। স্থানীয় একটি রেস্তোরাঁয় বসে খাবারের টেবিলেই একজন নেতাকে বলতে শোনা যায়, নির্বাচন সামনে রেখে এলাকায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে। আরও ভয়ংকরভাবে, বজলুর রহমানের কানের কাছে
গিয়ে একজন বলেন, “নির্বাচনের জন্য আমাদের আরও দুইটা অস্ত্র দরকার।” বিএনপির তথাকথিত ‘নির্বাচনমুখী রাজনীতির’ মুখোশ খুলে দিয়েছে। যাদের হাতে ব্যালট থাকার কথা, তারা হাতে তুলতে চায় অস্ত্র। যাদের মুখে গণতন্ত্রের কথা, তাদের টেবিলে বসে চলে অস্ত্রের হিসাব।