প্রতিদিন দুইটি করে অজ্ঞাত লাশ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬

প্রতিদিন দুইটি করে অজ্ঞাত লাশ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ |
প্রতিদিন দুইটি করে অজ্ঞাত লাশ! কাল কি আমি? এই শহর কি আমাদেরই ঢাকা? এটাই কি বাংলাদেশ, নাকি কোনো যুদ্ধবিধ্বস্ত, রাষ্ট্রহীন জনপদের ভয়াবহ দৃশ্য? প্রতিদিন ভোর হয়… কিন্তু আলো আসে না। আসে খবর— আজও অজ্ঞাত লাশ, আজও কোনো নাম নেই, আজও কোনো বিচার নেই। শুধু ২০২৫ সালেই রাজধানী ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে ৬৪৩টি অজ্ঞাতপরিচয় লাশ। গড়ে প্রতিদিন দু’জন মানুষ নামহীন, পরিচয়হীনভাবে মরে পড়ে থাকে রাস্তায়, নদীতে, ডাস্টবিনে। মৃত্যুর কারণও নেই রাষ্ট্রের নথিতে। ৪৬১ জন রায়েরবাজারে, ১৭৫ জন জুরাইনে, আর ভিন্ন ধর্মের সাতজন পোস্তগোলা শ্মশানে দাহ। রাষ্ট্র শুধু একটাই কাজ জানে— দ্রুত দাফন। রাষ্ট্রের দায়িত্ব কি শুধু মাটি চাপা দেওয়া? এই কি বিচার? এটা কি সভ্য রাষ্ট্রের চিত্র? নাকি যুদ্ধবিধ্বস্ত কোনো দেশ? দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই মব সন্ত্রাস, খুন, হামলা, সংখ্যালঘু

নির্যাতন— সব যেন হঠাৎ করেই স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। নদী হয়ে উঠেছে হত্যাকারীদের ডাম্পিং গ্রাউন্ড। আর রাষ্ট্র? রাষ্ট্র শুধু লাশ গুনছে। একটা সময় ছিল, যখন মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারত। যখন মবের আতঙ্ক ছিল না, যখন সংখ্যালঘুদের ঘরে আগুন লাগত না। হ্যাঁ, সে সময়টা ছিল আওয়ামী লীগের সময়। ১৬ বছরে বাংলাদেশ দেখেছিল স্থিতিশীলতা। জান-মালের নিরাপত্তা ছিল রাষ্ট্রের অগ্রাধিকার। আইনের শাসন ছিল। রাষ্ট্র ছিল দৃশ্যমান। আজ যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তারা শুধু চেয়ার আঁকড়ে আছে— কিন্তু মানুষের জান-মালের দায়িত্ব নেয়নি। মানুষ মরছে পরিচয়হীন লাশ হয়ে। এই লাশগুলো শুধু মৃত মানুষ না— এগুলো রাষ্ট্রের ব্যর্থতার প্রমাণ। বিচারহীনতার দলিল। মানবাধিকারের কবরফলক। আজ যদি আমরা প্রতিবাদ না করি, আগামীকাল হয়তো আমরাও কেবল একটি অজ্ঞাতপরিচয় সংখ্যা হয়ে যাব। আর কত লাশ লাগবে এই নৈরাজ্য থামাতে? আর কত নামহীন কবর আমাদের

ঘুম ভাঙাবে? দখলদার ইউনুসের এই নৈরাজ্যের প্রতিবাদ করুন। বিচারহীনতার বিরুদ্ধে দাঁড়ান। বাংলাদেশকে লাশের দেশে পরিণত হতে দেবেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব