বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬

বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ |
ভারতী টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না ও অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলার বিচ্ছেদের খবর সম্প্রতি ভক্তদের অবাক করেছে। কিছুদিন আগে তারা বৈবাহিক সম্পর্ক ভাঙনের খরব জানিয়েছেন। বিচ্ছেদের পর এবার আকাঙ্ক্ষা জানালেন, তিনি আর বিয়ে করতে চান না। বরং নিজের মত করে স্বাধীনভাবে একাই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লক আপ সিজন ২-এ সহ-প্রতিযোগী সুফি মতিওয়ালা ও শ্রেয়া কালরার সঙ্গে আলাপচারিতায় আকাঙ্ক্ষা বলেন, তিনি বাবা-মা বা স্বামীর ছায়া ছাড়া নিজের একটি বাড়িতে একা থাকবেন। তার ভাষায়, ‘আমি আর বিয়ে করতে চাই না। আমার মনে হয়, এ অধ্যায় শেষ। জীবনে এই প্রথম আমি একা থাকব। বাবা-মা ও স্বামীর সঙ্গে নয়, নিজের একটি বাড়ি হবে, আর সারা

জীবন একাই থাকতে চাই।’ কয়েক দিন আগে একই অনুষ্ঠানের প্রথম পর্বেই আকাঙ্ক্ষা প্রকাশ্যে জানান, দীর্ঘদিন ধরেই তিনি ও গৌরব আলাদা থাকছেন এবং তাঁদের বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। পরে অনুষ্ঠানে তিনি জানান, তাঁদের দাম্পত্যে দূরত্ব তৈরি হয় ভবিষ্যৎ জীবন নিয়ে ভিন্ন মতের কারণে। গৌরব সন্তান চাইলেও তিনি কখনোই মাতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত মনে করেননি। আকাঙ্ক্ষা বলেন, ‘বিয়ের সময় আমার মধ্যে মাতৃত্বের অনুভূতি ছিল না। ভেবেছিলাম, হয়তো পরে আসবে। কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারি, আমি মা হওয়ার জন্য তৈরি নই। প্রথমে ও বিষয়টি মেনে নিয়েছিল, কিন্তু পরে পরিস্থিতি বদলে যায়।’ ২০১৬ সালের নভেম্বরে একটি অডিশনে পরিচয়ের পর বিয়ে করেন আকাঙ্ক্ষা ও গৌরব। তখন আকাঙ্ক্ষার বয়স ছিল মাত্র

২৪ বছর। প্রায় এক দশক ধরে তাঁরা টেলিভিশনের জনপ্রিয় দম্পতিদের অন্যতম হিসেবে পরিচিত ছিলেন। প্রসঙ্গত, লক আপ সিজন ২ বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। আকাঙ্ক্ষা ছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়েছেন হর্ষদ চোপড়া, রাম কাপুর, ধীরাজ ধুপার, শিবাঙ্গী জোশী, সুনিতা হুজসহ আরও অনেকে। সূত্র: ইন্ডিয়া টুডে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …