ডিম নিক্ষেপ করতে এসে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

ডিম নিক্ষেপ করতে এসে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ |
গুমের মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আদালত থেকে জেলহাজতে নেওয়ার পথে আদালত চত্বরে ডিম নিক্ষেপের সময় ৫ ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আধ ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। বাদী পক্ষের আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, ২০১৬ সালে শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর গ্রামের যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান এবং রেজাউল করিম আওয়ামী লীগ প্রশাসনের সহায়তায় গুম হন। তারা সম্পর্কে দুই ভাই। এ ঘটনার ৮ বছর পর অপহরণ করে হত্যার অভিযোগ এনে বাবা আইনাল হক শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। রাজশাহী রেঞ্জের ডিআইজিসহ পুলিশের

পাঁচজনকে ও স্থানীয় আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আসামি করা হয়। মামলায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীর অস্ত্রধারী বডিগার্ড আবুল কালাম আজাদ এবং ছাত্রলীগের শিবগঞ্জ পৌর সহসাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদকেও আসামি করা হয়। এ তিন আসামি হাইকোর্ট থেকে গত ৭ জুলাই আট সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষের আগেই আদালতে আত্নসর্মাপণ করে জামিন চাইলে বিচারক তাদের ৩ জনের জামিন বাতিল করে জেল হাজতে পাঠান। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, পরিস্থিতি শান্ত করতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতার বা আটক করা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন