ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ July, ২০২৫

ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ July, ২০২৫ |
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ভারতের সবচেয়ে বড় আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২০২৬ অর্থবছরে ১২ হাজার ২০০ কর্মী ছাঁটাই করবে তারা, যা প্রতিষ্ঠানটির মোট জনবলের প্রায় ২ শতাংশ। মূলত মধ্যম ও সিনিয়র পর্যায়ের ব্যবস্থাপনা কর্মীদের ওপরই এই সিদ্ধান্তের প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। বিবৃতিতে প্রতিষ্ঠান আরও জানায়, নতুন বাজারে প্রবেশ, উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কারণে কর্মীদের পুনরায় প্রশিক্ষণ ও পুনর্বিন্যাস করা হচ্ছে। তবে এর ফলে কর্মীদের একটি অংশের ওপর প্রভাব পড়ছে। তবে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করে বলেছে, এই রূপান্তর প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছে, যাতে আমাদের গ্রাহকদের সেবা প্রদান কোনোভাবেই বিঘ্নিত না

হয়। জানা যায়, বর্তমানে কঠিন সময় পার করছে ভারতের ২৮৩ বিলিয়ন ডলারের আইটি খাত। যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ঘিরে অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও চাহিদার দুর্বলতার কারণে অনেক প্রতিষ্ঠানই অপ্রয়োজনীয় প্রযুক্তি খাতে খরচ কমিয়ে দিয়েছে। টিসিএস-এর এই সিদ্ধান্ত আইটিখাতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে এআই ও অটোমেশন আগামী দিনে কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে