গাজায় প্যারাসুটের মাধ্যমে ২৫ টন খাদ্যপণ্য ফেলল আমিরাত ও জর্ডান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

গাজায় প্যারাসুটের মাধ্যমে ২৫ টন খাদ্যপণ্য ফেলল আমিরাত ও জর্ডান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। শনিবার (২৬ জুলাই) থেকে আজ রোববার পর্যন্ত ২৫ টন খাদ্য সহায়তা গাজায় পৌঁছে দিয়েছে তারা। জর্ডানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গাজার খান ইউনিসে প্যারাস্যুট দিয়ে খাদ্যপণ্য নেমে আসছে। তবে সেগুলো আমিরাত আর জর্ডানের সহায়তা ছিল কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া দখলদার ইসরাইলের বর্বরতায় এখন পর্যন্ত ৫৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের একটা বড় অংশই নারী ও শিশু। সাম্প্রতিক সময়ে শুধু গোলাবারুদ নয়, খাদ্যকেও ‘অস্ত্র’ হিসেবে

ব্যবহার করছে বর্বর ইসরাইল। তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক গাজার অধিবাসীদের দেওয়া ত্রাণ হামাসের হাতে চলে যায়, এমন অজুহাত দাঁড় করিয়ে অবরুদ্ধ উপত্যকায় খাদ্যপণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। যার ফলে গাজায় এক দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি। প্রতিদিন সেখানে ক্ষুধার তাড়নায় মানুষের মৃত্যু হচ্ছে। অভুক্ত থাকার কারণে এখন পর্যন্ত গাজায় অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক চাপের মুখে সীমিত পরিসরে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে বর্বর ইসরাইল। এই অনুমতি পাওয়ার পরই বিমান থেকে গাজার ভূখণ্ডে ত্রাণ ফেলা শুরু করেছে আমিরাত ও জর্ডান। তবে দাতব্য সংস্থাগুলো বলছে, এসব ত্রাণ মোটেই যথেষ্ট নয়। তারা বেশি পরিমাণে ত্রাণ সহায়তা গাজায় পাঠানোর জন্য দ্রুত সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়ার

জোর দাবি জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!