ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
বাবার অবহেলা ও সৎমায়ের নির্যাতনে স্কুলছাত্রীর আত্মহত্যা
বাবার অবহেলা ও সৎমায়ের নির্যাতন সহ্য করতে না পেরে নওগাঁর মান্দায় আফরিন আক্তার রিভা (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারের একটি ভাড়া বাসা থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আফরিন আক্তার রিভা পত্নীতলার কাঁটাখালি গ্রামের আকবর হোসেনের মেয়ে। সে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল।
এ সময় একটি চিরকুটও উদ্ধার করা হয়, যেখানে আত্মহত্যার জন্য বাবা আকবর হোসেন ও সৎমা রোজিনা বেগমকে দায়ী করেছে ওই শিক্ষার্থী। ঘটনার পর রোজিনা বেগম পালিয়ে যান।
রিভার ছোট ভাই আল রিয়াদ জানায়, শুক্রবার সৎমা রোজিনা বেগম বোনকে মারধর করে। রাতে
সে আলাদা ঘরে ঘুমায়। সকালে কোচিং থেকে ফিরে দেখি দরজা বন্ধ। প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখি, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে বোন। মান্দা থানার ওসি মনসুর রহমান কালবেলোকে বলেন, চিরকুটসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন