ভারত-সমর্থিত ৩ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫

ভারত-সমর্থিত ৩ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ |
পাকিস্তানের সোয়াতে এক যৌথ অভিযানে ভারত-সমর্থিত ‘ফিতনা আল-খারিজ’ জঙ্গীগোষ্ঠীর তিন সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির পুলিশ ও কাউন্টার টেরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। নিহতদের মধ্যে একজন ছিলেন ‘হাই ভ্যালু টার্গেট’। পাকিস্তান সরকার তার মাথার মূল্য নির্ধারণ করেছিল ২০ লাখ রুপি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সিটিডি বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং পুলিশ সদস্যদের হত্যার সঙ্গে জড়িত ছিলেন। নিহতদের মধ্যে অন্যতম ছিলেন আজমল ওরফে ওয়াকাস, যিনি গ্রাম প্রতিরক্ষা পরিষদের সদস্যদের হত্যা করার অভিযোগে অভিযুক্ত এবং মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। দ্বিতীয় নিহত জঙ্গিকে শনাক্ত করা হয়েছে মতিউল্লাহ হিসেবে, যিনি ইসহাক ও জুনায়েদ নামেও পরিচিত ছিলেন। তৃতীয় নিহত

জঙ্গির নাম রহিমুল্লাহ রেহমানি, যিনি রোহুল্লাহ নামেও পরিচিত। সিটিডি আরও জানায়, এই জঙ্গিরা আইইডি (বিস্ফোরক ডিভাইস) হামলা, চাঁদাবাজি ও বিদেশি অর্থায়নের সহায়তায় সোয়াত অঞ্চলে সন্ত্রাস ছড়ানোর কাজ করছিল। আঞ্চলিক পুলিশ কর্মকর্তা শের আকবর খান এই অভিযানে ‘ফিতনা আল-খারিজ’ গোষ্ঠীর সোয়াত ও আশপাশের এলাকায় কার্যক্রমে এক বড় আঘাত বলে উল্লেখ করেন। তিনি বলেন, গোষ্ঠীটির নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। খাইবার-পাখতুনখোয়া প্রদেশের পুলিশ মহাপরিদর্শক জুলফিকার হামিদ সিটিডি ও সোয়াত পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করেন এবং বলেন, প্রদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা কেমন হবে এই ৫ তারকার বিশ্বকাপ? ভারতে ‘আরশোলা জনতা’ কারা, জনপ্রিয়তার নেপথ্যে কী ঘুমধুম সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৩ কলকাতায় আকাশছোঁয়া ছাগল ও দুম্বার দাম, নেপথ্যে কী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু ভারতীয় তরুণের মুখে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে ফেরার গল্প দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, কতটা কাজে দিচ্ছে পল্লবীতে শিশুহত্যা: দুই আসামির বিরুদ্ধে চার্জশিট কক্সবাজার আদালত চত্বরে গুলিবিদ্ধ ২ ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা ও সালমানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোহেল ও তার স্ত্রীর বিচার শুরুর বিষয়ে শুনানির দিন ধার্য হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮ ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে যুক্তরাষ্ট্র এবার ভুল করলে ‘বড় শাস্তি দেবে’ ইরান ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫ সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়