গাজায় মানবিক সহায়তা অবরোধে ক্ষুব্ধ কানাডা, ইসরাইলকে নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান কার্নির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ July, ২০২৫

গাজায় মানবিক সহায়তা অবরোধে ক্ষুব্ধ কানাডা, ইসরাইলকে নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান কার্নির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ July, ২০২৫ |
গাজায় মানবিক সংকট ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইসরাইলের সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ইসরাইলকে সাহায্যের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সংস্থার হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় কার্নি বলেন, ‘ইসরাইল নিয়ন্ত্রিত সহায়তা কেন্দ্রে আন্তর্জাতিক সংস্থাসমূহের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ মানবিক সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।’ তিনি আরও জানান, ‘এই আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বিপুল পরিমাণ কানাডার অর্থায়নে সরবরাহকৃত সহায়তা আটকে আছে, যা ক্ষুধার্ত সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছে না।’ কার্নি বলেন, মানবিক সহায়তা প্রবেশে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি সব পক্ষকে ‘সৎভাবে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর’ জন্য আলোচনার আহ্বান জানান। একই সঙ্গে কানাডার অবস্থান স্পষ্ট করে বলেন, হামাস যেন সকল জিম্মিকে

মুক্তি দেয় এবং ইসরাইল যেন গাজা ও পশ্চিম তীরের ভৌগোলিক অখণ্ডতা মেনে চলে। কানি বলেন, ‘কানাডা একটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে, যা ইসরাইলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও জানান, কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ‘টু-স্টেট সল্যুশন’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। ইসরাইলের মাসের পর মাস ধরে চলা গাজা অবরোধের কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ক্রমবর্ধমান সমালোচনা করছে। তারা বলছে, মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ থাকায় ক্ষুধা ও রোগ ছড়িয়ে পড়ছে গাজার জনগণের মধ্যে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার