সীমান্তবর্তী গ্রাম থেকে পালাচ্ছেন থাই নাগরিকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ July, ২০২৫

সীমান্তবর্তী গ্রাম থেকে পালাচ্ছেন থাই নাগরিকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ July, ২০২৫ |
কম্বোডিয়ার হামলায় থাইল্যান্ডে সেনাসহ ১২ জন নিহত হয়েছেন। এরপর থাই বাহিনী যুদ্ধবিমান দিয়ে পাল্টা হামলা চালালেও গোলাবর্ষণ থামায়নি কম্বোডিয়া। সূত্র বলছে, দুই দেশের বাহিনী পাল্টাপাল্টি বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। সংঘাত তীব্রতর হওয়ায় দুই দেশই সীমান্ত প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। তবে সরকারি সাহায্যের অপেক্ষা না করে যার যার মতো পালাচ্ছেন থাই নাগরিকরা। এ সংক্রান্ত ফুটেজে দেখা যাচ্ছে থাইল্যান্ডের নাগরিকরা সীমান্তবর্তী গ্রামগুলো থেকে পালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এবং আলজাজিরা দ্বারা যাচাই করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, শত শত পলায়নরত মানুষকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে। তাদের জিনিসপত্র ভর্তি বাক্স এবং ব্যাগ বহন করতে দেখা গেছে। অন্যান্য ভিডিওগুলোতে, হাজার হাজার মানুষকে

একটি বড় টারপলিন আশ্রয়ের নিচে বসে থাকতে এবং দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সামরিক কর্মীরা পলায়নরত এবং আশ্রয়প্রার্থীদের পরিস্থিতি তদারকি করছে। খোলা হচ্ছে নতুন নতুন আশ্রয়কেন্দ্র। আশ্রয়কেন্দ্রে সংকুলান না হওয়ায় চারপাশে ছোট ছোট তাঁবুর টাঙানো হয়েছে। সেখানে আশ্রয় পেতে অসংখ্য মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যেখানে মনে হচ্ছে কোনো ধরনের নিবন্ধন প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার