থাইল্যান্ডে ব্যাপক হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫

থাইল্যান্ডে ব্যাপক হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ |
থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে কম্বোডিয়া। কয়েক দফার হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের সীমান্তে সংঘাত চলছে। খবর আল জাজিরার। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন বলেছেন, বৃহস্পতিবারের সহিংসতায় ১১ জন থাই বেসামরিক নাগরিক এবং একজন সৈন্য নিহত হয়েছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে ৮ বছর বয়সী শিশুও রয়েছে। অন্তত ৩টি এলাকায় কম্বোডিয়ার গোলাবর্ষণের শিকার হয়। স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, হাসপাতালে আক্রমণসহ কম্বোডিয়ার কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা উচিত। তথ্যমতে, সিসাকেট প্রদেশের কান্থারালাক জেলার বান ফু শহরে সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে একটি পেট্রোল স্টেশনে কম্বোডিয়ান সেনাবাহিনীর গোলাবর্ষণে নিহত চারজন বেসামরিক নাগরিক। সুরিন প্রদেশের কাবচিংয়ের জেলা প্রধান

সুথিরোট চারোয়েন্থানাসাক রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কম্বোডিয়ান গোলাবর্ষণে একটি বাড়িতে আঘাত হানার পর দুজন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, জেলা কর্তৃপক্ষ সীমান্তের কাছের ৮৬টি গ্রাম থেকে ৪০,০০০ বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। শিশু, বয়স্ক ও নারীদের অগ্রাধিকার ভিত্তিতে সুরক্ষিত বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। এ ছাড়া কিছু থাই বাসিন্দারা কংক্রিটের তৈরি, বালির বস্তা, গাড়ির টায়ার দিয়ে বানানো অস্থায়ী বাংকারে আশ্রয় নিয়েছেন। এদিকে কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত হেনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। বৃহস্পতিবার ভোরে সীমান্তের বিতর্কিত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির পর পরিস্থিতি চরমে পৌঁছে যায়। থাই সেনাবাহিনী জানিয়েছে, তাদের

একটি যুদ্ধবিমান কম্বোডিয়ার ভেতরে ঢুকে গোলাবর্ষণ করেছে এবং সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে থাই বাহিনী বলেছে, কম্বোডিয়ার ‘স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯’-এর ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ