কলকাতার দিঘা মোহনায় ধরা পড়লো টনকে টন ইলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫

কলকাতার দিঘা মোহনায় ধরা পড়লো টনকে টন ইলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ |
অবশেষে দিঘায় উঠল টনকে টন ইলিশ, মুখে হাসি মৎস্যজীবীদের। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দিঘার মোহনায় ধরা পড়ল টনকে টন ইলিশ। বর্ষাকালে ইলিশের চাহিদা থাকে আকাশছোঁয়া। তবে এতদিন বাজারে যে ইলিশ মিলত, তার বেশিরভাগই হিমঘরে সংরক্ষিত ছিল। এবারে মিলছে টাটকা ইলিশ, যা বাঙালির রসনায় বাড়তি স্বাদ যোগ করবে। বুধবার দিঘা মোহনায় প্রায় ২৮ টন ইলিশ ধরা পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা। দীর্ঘদিন পর এমন সাফল্যে তাঁদের মুখে হাসি। এই টাটকা ইলিশ খুব শীঘ্রই পৌঁছে যাবে কলকাতার বাজারে। গত কয়েক বছরের চিত্র ভিন্ন: গত কয়েক বছরে দিঘার সমুদ্রে ইলিশের দেখা মেলেনি বললেই চলে। অন্যান্য মাছ বেশি ধরা পড়লেও ইলিশের জোগান ছিল খুবই কম। ব্যান পিরিয়ড

কাটার পর এ বছর সামান্য ইলিশ উঠলেও পরিমাণে ছিল মাত্র এক থেকে দেড় কুইন্টাল। ফলে জোগান কম থাকায় বাজারে ইলিশের দাম চড়েছিল চরমে। দাম কত? দিঘা মোহনার পাইকারি বাজারে ৫০০–৭০০ গ্রাম ওজনের টাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১,০০০ টাকা কেজিতে। বড় আকারের ইলিশের দাম ১,২০০ টাকাও ছুঁয়েছে। তবে জোগান বাড়ায় আগামীতে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। খুচরো বাজারে দাম এখনও চড়া কলকাতা ও শহরতলির বাজারে এখনও ইলিশের দাম বেশ চড়া। খুচরো বাজারে ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০-৯০০ টাকায়। ১ কেজির বেশি ওজনের ইলিশের দাম ১,৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত উঠেছে। আশার আলো আমাবস্যায় জুলাই মাসের ২৪-২৫ তারিখে অমাবস্যা

উপলক্ষে কোটালের জল বাড়ায় সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধেয়ে এসেছে মোহনার দিকে। সেই কারণেই এবার ভালো পরিমাণে ধরা পড়ছে ইলিশ। আগামী রবিবারের বাজারে মিলতে পারে এই বহু প্রতীক্ষিত টাটকা ইলিশ, যা উপভোগ করতে প্রস্তুত রসনাপরায়ণ বাঙালি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ