মধ্যপ্রাচ্য : বড় পরিবর্তনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




মধ্যপ্রাচ্য : বড় পরিবর্তনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে। আমেরিকা ফার্স্ট নীতির আওতায় তারা এবার সিরিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে এবং গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। ওয়াশিংটনে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, সিরিয়ার স্থিতিশীলতার জন্য নতুন সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা শিথিল করছে। সিরিয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘দায়িত্বশীল রাষ্ট্র’ হিসেবে দেখার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ব্রুস আরও জানান, সিরিয়ার সব পক্ষ এখন সংঘাত বন্ধে সম্মত হয়েছে। এখন সিরিয়ার সরকারের উচিত সহিংসতা চালানোদের বিচারের আওতায় আনা, এমনকি তা যদি তাদের নিজস্ব প্রতিষ্ঠানেই হয়ে থাকে। গাজা যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু গাজার পরিস্থিতি নিয়েও নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন

বিশেষ দূত স্টিভ উইটকফ আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু করেছেন। এর পাশাপাশি গাজার জন্য টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করার প্রচেষ্টা চলছে। তবে ব্রুস অভিযোগ করেন, হামাস আগের যুদ্ধবিরতি নস্যাৎ করেছে। তারা মানবিক সংকটকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে বলে দাবি করেন তিনি। বিশেষ করে গাজার জিকিম ক্রসিংয়ের কাছে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় তিনি হামাসকে দায়ী করেন। ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ইউনেস্কো (জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা) থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ব্রুস জানান, ইউনেস্কোর পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এবং ইসরায়েলের বিরুদ্ধে ‘একপক্ষীয় আচরণ’ যুক্তরাষ্ট্র মেনে নিতে পারছে না বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩