স্কুলে উড়োজাহাজ বিধ্বস্তের কিছু ঘটনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫

স্কুলে উড়োজাহাজ বিধ্বস্তের কিছু ঘটনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
সরাসরি স্কুল ভবন কিংবা তার আশপাশে উড়োজাহাজ দুর্ঘটনা বিশ্বে বিরল। তবে যে কয়েকটি ঘটেছে, তাতেও প্রাণহানি কম নয়। এসব দুর্ঘটনার প্রায় অর্ধেক ক্ষেত্রেই সামরিক বিমান বিধ্বস্ত হয়। জাপান- ১৯৫৯ ১৯৫৯ সালের ৩০ জুন জাপানের কিশিকাওয়া শহরে একটি প্রাথমিক স্কুলের ওপর বিধ্বস্ত হয় মার্কিন বাহিনীর এফ-হানড্রেড সুপার সাবের যুদ্ধবিমান। এতে ১১ শিশুসহ ১৮ জন নিহত হয়। আহত হয় দেড় শতাধিক। রাশিয়া- ১৯৭২ ১৯৭২ সালের ১৬ মে রাশিয়ায়, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লোগরস্ক শহরে একটি কিন্ডারগার্টেনে বিধ্বস্ত হয় আন্তোনভ অ্যান-টোয়েন্টি ফোর বিমান। এতে ২৪ শিশু ও বিমানের বেশিরভাগ আরোহী নিহত হন। Pause Mute Remaining Time -9:46 Unibots.com যুক্তরাষ্ট্র- ১৯৮৬ ১৯৮৬ সালের ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেরিটোস শহরে মাঝ আকাশে যাত্রীবাহী ও ব্যক্তিগত ২টি

বিমানের সংঘর্ষ হয়। এর ধ্বংসাবশেষ কয়েকটি বাড়ি ও স্কুলের খেলার মাঠে পড়ে। স্কুলটি বন্ধ থাকায় শিক্ষার্থীরা আহত হয়নি। তবে বিমানের যাত্রী ও মাটিতে থাকা ৮২ জন নিহত হয়। ইতালি- ১৯৯০ ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ইতালির বোলোগনা শহরের কাছে একটি স্কুলে বিধ্বস্ত হয় এমবি-থ্রি/টু/সিক্স সামরিক বিমান। বিমানটিতে আগুন ধরে যাওয়ায় পাইলট আগেই বেরিয়ে যান। এ ঘটনায় ১২ শিক্ষার্থী নিহত ও ৮৮ জন আহত হয়। যুক্তরাষ্ট্র- ২০০৭ ২০০৭ সালের ১ মার্চ যুক্তরাষ্ট্রের আলাবামায় একটি হাই স্কুলের কাছে বিধ্বস্ত হয় বাণিজ্যিক বিমান। বৈরী আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটে। পাকিস্তান- ২০১০ পাকিস্তানের পেশাওয়ারে একটি স্কুলের কাছে, ছোট একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ২ শিশুসহ ৫ জন নিহত হয়। কেনিয়া- ২০২৩ ২০২৩ সালে

কেনিয়ার নাইরি কাউন্টিতে একটি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আছড়ে পড়ে প্রশিক্ষণরত ছোট বিমান। স্কুল ভবনটির ব্যাপক ক্ষতি হলেও, কেউ উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। সামরিক বা প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে। কারণ সেগুলো কম উচ্চতায় ওড়ে। যদিও জনবহুল এলাকায় বিমান চলাচলে কঠোরতা এবং নিয়ন্ত্রণ ও রাডার প্রযুক্তির উন্নতির কারণে এমন দুর্ঘটনার হার কম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ