গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ জনকে গুলি করে মারল ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ জনকে গুলি করে মারল ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ |
গাজার উত্তরে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা অন্তত ৬৭ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল রোবববার জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচার গুলি চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। এ ছাড়া গাজার দক্ষিণে আরেকটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে অন্তত ৬ জন নিহতের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে ত্রাণ নিতে গিয়ে ফিলিস্তিনিদের হতাহতের ঘটনা বাড়ছে। এর আগে শনিবার ত্রাণ নিতে গিয়ে হামলায় অন্তত ৩৬ জন নিহত হন। ইসরায়েলি বাহিনী বলছে, রোববার গাজার উত্তরে কয়েক হাজার মানুষের ভিড়ের কারণে তাদের সেনারা সতর্কতামূলক গুলি ছোড়ে। প্রাথমিকভাবে যা হতাহতের সংখ্যা

বলা হচ্ছে, তা অতিরঞ্জিত হতে পারে। ইসরায়েলি বাহিনী আরও বলেছে, ‘ইসরায়েল কখনোই ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা বহনকারী ট্রাককে লক্ষ্যবস্তু বানায় না।’ এক বিবৃতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, গাজায় প্রবেশের পরপরই তাদের ২৫টি খাদ্যবাহী ট্রাকের একটি বহর ‘ক্ষুধার্ত মানুষের বিশাল ভিড়ের’ মধ্যে পড়ে। তাদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। ত্রাণের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর যেকোনো ধরনের সহিংসতা পুরোপুরি অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করে ডব্লিউএফপি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, গাজায় বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা ও চরম খাদ্য সংকটের বিষয়ে ক্ষুব্ধ তাদের সংগঠন। এমন পরিস্থিতির কারণে কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ওই হামাস কর্মকর্তা। এদিকে

গাজা থেকে নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। যেসব এলাকায় বিপুলসংখ্যক মানুষ আশ্রয় নিয়েছেন, সেসব স্থান থেকে তাদের সরে যেতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ