ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই : বাণী কাপুর
বলিউড অভিনেত্রী বাণী কাপুর ‘মান্ডালা মার্ডারস’ এর মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু করছেন।
পুরাণনির্ভর রহস্য–রোমাঞ্চ সিরিজটির ট্রেলার মুক্তি পেয়েছে।
মুম্বাইয়ের বান্দ্রায় পাইওনিয়ার হাউসে আয়োজিত ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বাণী।
অভিনেত্রী সেখানে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে বিষাক্ত ও কঠোর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, সে বিষয়ে কথা বলেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ওটিটিতে আত্মপ্রকাশের মুহূর্তে নিজের সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে খানিকটা থমকে গেলেন বাণী।
কিছুদিন আগেই তার অভিনীত ছবি ‘আবির গুলাল’-এর মুক্তির কথা ছিল। ছবিতে তার বিপরীতে ছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। কিন্তু জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ছবিটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। ট্রলিং, বিদ্রূপ ও কটূক্তির
মুখে পড়েন বাণী। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাণী বলেন, ‘কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার পরিবেশ অনেকটাই বিষাক্ত হয়ে গেছে। আমি চাই, আমরা যেন একটু কম ঘৃণা করি, একটু বেশি ভালোবাসা ছড়িয়ে দিই। আপনি যদি কাউকে অপমান করেন, তুচ্ছ করেন, কিংবা ট্রল করেন, সেটি একদিন ঘুরে আপনার কাছেই ফিরে আসবে। তখন আপনাকেই কষ্ট পেতে হবে। আমি চাই, আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই। যেন আমরা শুধু একে অপরের প্রতি নয়, নিজের প্রতিও দয়ালু হতে শিখি। একজন দয়ালু মানুষের পৃথিবীতে আরও বেশি প্রয়োজন।’ নতুন সিরিজ ‘মান্ডালা মার্ডারস’ নিয়ে বাণী দারুণ আশাবাদী। নেটফ্লিক্সে ২৫ জুলাই থেকে সিরিজটি স্ট্রিম হবে। অভিনেত্রী বলেন, ‘এই সিরিজটি শুধু
রহস্য আর থ্রিলার নয়, এটা একটা যাত্রা—যেখানে নারী চরিত্রগুলো নিজেদের সীমা ছাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে।’ যশরাজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘মান্ডালা মার্ডারস’ সিরিজে বাণী ছাড়াও অভিনয় করেছেন সুরভীন চাওলা, রঘুবীর যাদব, শ্রিয়া পিলগাওকর ও বৈভব রাজগুপ্ত। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন গোপী পুথরান ও মানন রাওয়াত। পরিচালক গোপী পুথরানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও বাণীর কণ্ঠে উঠে আসে বিশেষ সম্মানের সুরে। তিনি বলেন, ‘গোপী স্যারের সঙ্গে কাজ করা যেন একেকটি মাস্টারক্লাস। উনি যে গভীরতা আর বাস্তবতা নিয়ে চরিত্র তৈরি করেন, তা অনন্য। প্রতিটি দৃশ্যে তিনি অনুভূতির বহুস্তর তৈরি করেন। আমাদের স্বাধীনতা দেন নিজের মতো করে চরিত্রে নতুন কিছু যোগ করার। এই স্বাধীনতা একজন অভিনেত্রীর জন্য খুব বড় পাওয়া।’ বাণী
এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, যিনি একের পর এক খুনের রহস্য উদ্ঘাটনে নেমে পড়েন। চরিত্রটি নিয়ে বাণীর মধ্যে বেশ আগ্রহ ও আবেগ কাজ করেছে। কারণ, এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে আগে কখনো তাকে দেখা যায়নি।