ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ |
ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সাম্প্রতিক সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে গত মে মাসে ওই সংঘাত থামে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্সে প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈশভোজ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। এ সময় যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে ওই তথ্য জানান তিনি। ট্রাম্প জানান, গত এপ্রিলে কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। মে মাসে যুদ্ধবিরতির হলে ওই পরিস্থিতি শান্ত হয়। তবে কোন পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তা উল্লেখ করেননি ট্রাম্প। এর আগে পাকিস্তানও দাবি করে, তারা ভারতের পাঁচটি

যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতের দাবি, পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে তারা। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যা পরে সংঘাতে রূপ নেয়। গত ৭ মে ভারতীয় বিমানবাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বিমান, ক্ষেপণাস্ত্র ও গোলা ছোড়া হয়। এতে অনেক মানুষ নিহত হন। ট্রাম্প এর আগে দাবি করেন, তাঁর উদ্যোগেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ১০ মে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছে আমেরিকা। তবে ভারত এমন দাবি প্রত্যাখ্যান করে জানায়, দিল্লি ও ইসলামাবাদের মধ্যে

যে সমস্যাই থাকুক, অবশ্যই দ্বিপক্ষীয়ভাবে সমাধান করতে হবে, এখানে বাইরের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩