গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৬৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৬৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ |
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ১৬৪ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে, জেলায় চলমান কারফিউ আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। গত বুধবার এনসিপির পদযাত্রা ঘিরে দিনভর গোপালগঞ্জে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলায় অংশ নেন। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে পাঁচজন নিহত হন। অন্তত আটজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৬৪ জনকে গ্রেপ্তার করেছে

যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে সদর থানায় ৪৫ জন, মুকসুদপুরে ৬৬ জন, কাশিয়ানীতে ২৪ জন, টুঙ্গিপাড়ায় ১৭ জন এবং কোটালীপাড়া থানায় ১২ জন। গ্রেপ্তারদের শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনে মামলা: বৃহস্পতিবার গভীর রাতে গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহম্মেদ আলী বিশ্বাস বাদী হয়ে একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা (মামলা নং-১৫, তাং ১৭.০৭.২৫) দায়ের করেন। এতে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৪৫০-৫০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া কাশিয়ানী থানায় ৭০ জনের নামসহ অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে আরেকটি মামলা হয়। নদীপথেও নজরদারি: ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি

নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী নদীপথে টহল জোরদার করেছে। কোস্ট গার্ড ও নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, “দুষ্কৃতিকারীদের ধরতে জলপথেও অভিযান অব্যাহত রয়েছে।” হতাহতের সংখ্যা: এনসিপি নেতাদের ওপর হামলায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। তাদের মধ্যে চারজন ঘটনাস্থলে নিহত হন এবং রমজান মুন্সি (৩৫) নামে এক রিকশাচালক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ব্যবসায়ীরা বিপাকে: কারফিউয়ের কারণে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে ফল-সবজি বিক্রেতারা বলছেন, পণ্য পচে গিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শহরের বড়বাজারের ফল ব্যবসায়ী রতন সাহা বলেন, “তিন দিনে প্রায় ৩০ হাজার টাকার ফল পচে গেছে। শুক্রবার তিন ঘণ্টার জন্য দোকান খুলেছি, তাতেও ঠিকমতো বিক্রি হয়নি।

আমরা চাই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক।” সার্বিক পরিস্থিতি: বর্তমানে গোপালগঞ্জে সর্বত্র উচ্চ সতর্কতা ও কড়া নজরদারি চলছে। যৌথ বাহিনী, পুলিশ, কোস্ট গার্ড এবং নৌবাহিনী—সবাই মিলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।পরিস্থিতি উন্নয়নের ওপর নির্ভর করেই শনিবার সকাল ৬টার পর কারফিউ তুলে নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ