যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য – ইউ এস বাংলা নিউজ




যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ |
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত জাতিসংঘের কমিশনের তিন সদস্য হঠাৎ পদত্যাগ করেছেন। সোমবার পদত্যাগপত্র জমা দেন নাভি পিলাই, ক্রিস সিডোটি এবং মিলুন কোঠারি। তারা স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জানিয়েছে, ব্যক্তিগত কারণ, বিশেষ করে বয়সজনিত বিষয়গুলোর কারণে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা কমিশনের নতুন করে গঠন প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও উল্লেখ করেছেন। উল্লেখ্য, এই কমিশন গাজা, পশ্চিম তীরসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্তে কাজ করছিল। তাদের পদত্যাগের ঘটনা ঘটলো এমন সময়ে, যখন ফিলিস্তিনে মানবাধিকার নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেস্কা আলবানিজের

কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে পদক্ষেপ নিতে আহ্বান জানানোর পর যুক্তরাষ্ট্র আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের দাবি, আলবানিজ ‘ইহুদিবিদ্বেষী ও ইসরাইলবিরোধী’ বক্তব্য দিয়েছেন। এর আগে আলবানিজকে অপসারণের দাবি তোলে যুক্তরাষ্ট্র। চলতি মাসের ১ জুলাই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছিল, পদক্ষেপ না নিলে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে এবং যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। তবে জাতিসংঘের স্পেশাল প্রোসিডিওরস কমিটি যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩